রথযাত্রা ঘিরে গয়নার বাজারে উৎসবের আমেজ। এই শুভ সময়কে কেন্দ্র করে বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস
শেষ আপডেট: 26 June 2025 12:46
দ্য ওয়াল ব্যুরো: রথযাত্রা ঘিরে গয়নার বাজারে উৎসবের আমেজ। এই শুভ সময়কে কেন্দ্র করে বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। রয়েছে রথের থিমের গয়নার কালেকশনও। পূর্ব ভারতে সবচেয়ে বড় স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান সেনকো জানিয়েছে, এই উৎসবের মরসুমে তারা নতুন থিমে গয়নার সম্ভারও এনেছে, যেখানে রথযাত্রার ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিফলন ফুটে উঠেছে গয়নার নকশায়।
রথ, দেবদেবী এবং শুভ প্রতীকের অনুপ্রেরণায় তৈরি এই বিশেষ কালেকশনের প্রতিটি গয়না হাতে তৈরি এবং হলমার্কযুক্ত সোনা রয়েছে। সেনকোর পক্ষ থেকে জানানো হয়েছে, গয়নার নকশায় ঐতিহ্য ও আধুনিকতাকে ধরে রাখতেই বিশেষ নজর দিয়েছেন তাঁদের কারিগররা।
সেনকো এই সময় ক্রেতাদের জন্য কয়েকটি আকর্ষণীয় ছাড়ও দিচ্ছে। সোনার গয়নার মেকিং চার্জে গ্রাম প্রতি ৫০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। হীরের গয়নায় থাকবে ১৫ শতাংশ ছাড়। পুরনো সোনা বদল করলেও মিলবে মেকিং চার্জে আরও ১০ শতাংশ ছাড়।

সেনকোর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শুভঙ্কর সেন জানান, “আমরা এবার ‘ফ্লেক্সি প্রাইস’ অফার চালু করেছি। এর ফলে ক্রেতারা আজকের দামে গয়না বুক করে পরে কিনতে পারবেন। দাম বেড়ে গেলে অতিরিক্ত টাকা দিতে হবে না, আর কমে গেলে কম দামেই গয়না কেনা যাবে।”
রথযাত্রাকে সামনে রেখে সেনকো যে নতুন কালেকশন এনেছে, সে প্রসঙ্গে প্রতিষ্ঠানটির মার্কেটিং ও ডিজাইনিং প্রধান জয়িতা সেন বলেন, “এই উৎসবের সময় মানুষ নতুন কিছু কেনাকাটাকে শুভ মনে করেন। সেই ভাবনাতেই আমরা থিমের কিছু গয়না এনেছি, যাতে ঐতিহ্য ও স্টাইল—দু'টোই মেলে।”

উল্লেখ্য, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস বর্তমানে ১৭টি রাজ্যে ১৭৫টির বেশি শোরুম চালায়, যার মধ্যে দুবাইতেও একটি আন্তর্জাতিক শোরুম রয়েছে। সংস্থার Everlite, Gossip, D’Signia, Aham এবং Vivaha-র মতো বিভিন্ন সাব-ব্র্যান্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের গয়না ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়। সম্প্রতি মুম্বইয়ের আন্ধেরি মেট্রো স্টেশনে সেনকো একটি ট্রানজিট শোরুম চালু করেছে, যেখানে ব্যস্ত যাত্রীরাও কম সময়ের মধ্যেই গয়না কিনতে পারেন।