Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বিএসএনএল-এর নতুন প্ল্যানে টাকা বাঁচবে গ্রাহকের, সেনাবাহিনীকে সমর্থন ভারত সঞ্চার নিগমের

১ হাজার ৪৯৯ টাকার এই প্ল্যান শুধু গ্রাহকদের টাকাই বাঁচাবে না, সেই সঙ্গে ভারতীয় সেনাবাহিনীকেও (BSNL to Support Indian Army) দেবে বিশেষ সমর্থন।

বিএসএনএল-এর নতুন প্ল্যানে টাকা বাঁচবে গ্রাহকের, সেনাবাহিনীকে সমর্থন ভারত সঞ্চার নিগমের

গ্রাফিক্স- দ্য ওয়াল

শেষ আপডেট: 21 June 2025 23:09

দ্য ওয়াল ব্যুরো: দেশের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited) তাদের গ্রাহকদের জন্য এক অনন্য রিচার্জ প্ল্যান (New Recharge Plan) এনেছে। ১ হাজার ৪৯৯ টাকার এই প্ল্যান শুধু গ্রাহকদের টাকাই বাঁচাবে না, সেই সঙ্গে ভারতীয় সেনাবাহিনীকেও (BSNL to Support Indian Army) দেবে বিশেষ সমর্থন।

বিএসএনএল (BSNL) জানিয়েছে, এই প্ল্যানে বিশেষ ৫ শতাংশ বেনিফিট দেওয়া হবে। এর মধ্যে ২.৫ শতাংশ সেনাবাহিনীর জন্য আর বাকি ২.৫ শতাংশ ক্যাশব্যাক হিসেবে গ্রাহকদের ফেরত দেওয়া হবে।

প্ল্যানের সুবিধাগুলি কী?

এই প্ল্যানের বৈধতা ৩৩৬ দিন। প্ল্যানে গ্রাহকরা পাবেন:
 

  • আনলিমিটেড কলিং
     
  • দৈনিক ১০০ এসএমএস
     
  • মোট ২৪ জিবি ডেটা

বিএসএনএল-এর এই প্ল্যানের সঙ্গে তুলনা করলে, অন্যান্য সংস্থার প্ল্যান অনেক বেশি দামি:

জিও: ১,৭৪৮ টাকার ৩৩৬ দিনের প্ল্যান, কিন্তু এতে নেই কোনও ইন্টারনেট বা আনলিমিটেড এসএমএস।

ভোডাফোন আইডিয়া: ১,৯৯৯ টাকার ৩৬৫ দিনের প্ল্যান, যেখানে ২৪ জিবি ডেটা থাকলেও এসএমএস সীমিত।

এয়ারটেল: এই দামের মধ্যে ৩৬৫ দিনের কোনও প্ল্যান নেই।

এই নতুন উদ্যোগের মাধ্যমে বিএসএনএল (BSNL) শুধু তাদের গ্রাহকদের বিশেষ সুবিধা প্রদান করছে না, ভারতীয় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করছে।

এই প্ল্যান গ্রাহকদের জন্য যেমন সাশ্রয়ী, তেমনই দেশের প্রতি দায়িত্ব পালনের এক উদ্যোগ। বিএসএনএল-এর এই পদক্ষেপ প্রশংসনীয় বলেই মনে করছে টেলিকম বিশেষজ্ঞরা।


```