Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে গড়িয়াহাটে মশাল মিছিল শুভেন্দুর, ২ জুলাই কসবা অভিযানের ঘোষণা

গড়িয়াহাট মোড় থেকে কসবা থানার দিকে এগোতে চেয়েছিল বিজেপির মিছিল। কিন্তু আগে থেকেই পুলিশ গড়িয়াহাট মোড়ে বিশাল ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেয়। 

গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে গড়িয়াহাটে মশাল মিছিল শুভেন্দুর, ২ জুলাই কসবা অভিযানের ঘোষণা

শেষ আপডেট: 29 June 2025 21:16

দ্য ওয়াল ব্যুরো: কসবার ল’ কলেজে আইন বিভাগের এক ছাত্রীর গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল দক্ষিণ কলকাতা। রবিবার বিজেপি-র যুব মোর্চার পক্ষ থেকে আয়োজিত ‘কন্যা সুরক্ষা যাত্রা’-য় নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোলপার্ক থেকে শুরু হয়ে এই মিছিল গড়িয়া মোড় পর্যন্ত যায়, মশাল হাতে প্রতিবাদে সামিল হন বহু দলীয় কর্মী-সমর্থক।

গড়িয়াহাট মোড়ে এসে শুভেন্দু অধিকারী একটি ম্যাটাডোরের উপরে উঠে বক্তৃতা দেন। এক হাতে মশাল, অন্য হাতে প্ল্যাকার্ড — তাতে লেখা ‘ছি: মমতা’। বক্তব্যে তিনি বলেন, ‘এই রাজ্যে কন্যারা আজ নিরাপদ নয়। ল’ কলেজের ঘটনা তার প্রমাণ। আমরা এর বিচার না হওয়া পর্যন্ত রাস্তায় থাকব।’

গড়িয়াহাট মোড়ে পৌঁছালে, সেখান থেকে কসবা থানার দিকে এগোতে চেয়েছিল বিজেপির মিছিল। কিন্তু আগে থেকেই পুলিশ গড়িয়াহাট মোড়ে বিশাল ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেয়। বালিগঞ্জের দিক থেকে কসবা ল’ কলেজের দিকে যাতে যাওয়া না যায়, তা নিশ্চিত করে কলকাতা পুলিশ। ফলে, গড়িয়াহাটেই থমকে যায় মিছিল।

গড়িয়াহাটে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু ঘোষণা করেন, ‘আগামী ২ জুলাই কসবা থানা অভিযানের ডাক দিচ্ছি বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে। যদি পুলিশ অনুমতি না দেয়, আমরা হাইকোর্টে যাব। কন্যা সুরক্ষা যাত্রা আদালতের অনুমতি নিয়েই হবে।’

এই বক্তব্যে তিনি নাম করেও হুঁশিয়ারি দেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের। বলেন, ‘মনোজ ভার্মা, বিনীত গোয়েল, রাজীব কুমার — কেউ আমাদের আটকালে আইনত পদক্ষেপ নেব।’

বক্তব্যের একপর্যায়ে শুভেন্দু বলেন, ‘গত বছর ৯ আগস্ট আরজি করেছিল অভয়া, মেডিক্যাল পড়ুয়া। আজও বিচারহীন এক বছর পেরিয়ে গেল। সেই দিনটিকে নবান্ন অভিযান হিসাবে পালন করতে অনুরোধ করব অভয়ার মা-বাবাকে।’

তিনি জানান, ‘আগামিকাল বা পরশুর মধ্যে আমরা অভয়ার পরিবারকে অনুরোধ করব ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিতে। দলমত নির্বিশেষে এই আহ্বান জানাচ্ছি গোটা বাংলাকে।’

তিনি আরও বলেন, ‘২৬-এ মমতাকে সরিয়ে দিতে হবে নবান্ন থেকে। অভয়ার বিচার না হওয়া পর্যন্ত বিজেপির আন্দোলন চলবে। কসবা ল কলেজের ছাত্রীর গণধর্ষণ হোক বা অভয়ার মৃত্যু — আমরা হার মানব না।’

এদিন শুভেন্দু স্পষ্ট ঘোষণা করেন, ‘পরবর্তী এক সপ্তাহ ধরে এই ‘কন্যা সুরক্ষা যাত্রা’ চলবে রাজ্যজুড়ে। কন্যাদের নিরাপত্তা নিশ্চিত না হলে রাজ্য সরকারকে ঘুমোতে দেব না।’


```