Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুম্ভকর্ণ প্রশাসনের ঘুম ভাঙবে? কসবা ধর্ষণকাণ্ডে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

কলকাতার কসবার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এবার সরব হল কেন্দ্র। রবিবার কলকাতার একাধিক কর্মসূচিতে অংশ নিতে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

কুম্ভকর্ণ প্রশাসনের ঘুম ভাঙবে? কসবা ধর্ষণকাণ্ডে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

ধর্মেন্দ্র প্রধান

শেষ আপডেট: 29 June 2025 18:13

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার কসবার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এবার সরব হল কেন্দ্র। রবিবার কলকাতার একাধিক কর্মসূচিতে অংশ নিতে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। আরজি কর হাসপাতাল (RG Kar) থেকে কসবা, একের পর এক ঘটনায় রাজ্যের শাসকদলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

সকাল ৯টা নাগাদ পানিহাটিতে ‘মন কি বাত’-এর ১০৩তম পর্বে অংশ নেওয়ার পর, নিউ টাউনে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে শিক্ষাক্ষেত্রের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন তিনি। আলোচনা শেষে সাংবাদিক বৈঠকে ধর্মেন্দ্র বলেন, “এক সময়ের জ্ঞান, সংস্কৃতি ও নারী অগ্রগতির পীঠস্থান পশ্চিমবঙ্গ আজ মহিলাদের নিরাপত্তায় কলঙ্কজনক পর্যায়ে এসে দাঁড়িয়েছে। কসবার কলেজে যা ঘটেছে, তা শুধু একটি অপরাধ নয়— তা আমাদের সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে।”

সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিকেই অভিযোগের আঙুল তুলে ধর্মেন্দ্র বলেন, “তাঁর দল ও সরকারের আশ্রয়ে অপরাধীরা মাথাচাড়া দিচ্ছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও তিনি বারবার নির্যাতিতাদের পাশে না দাঁড়িয়ে, দলীয় স্বার্থে অপরাধীদের আড়াল করছেন। বাংলায় এটা আর কতদিন চলবে?”

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যিনি শনিবার কসবা ধর্ষণকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন পুলিশের হাতে আটক হন এবং রাতে লালবাজারে ছিলেন, তিনিও এদিন ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন।

সাংবাদিক সম্মেলনে ধর্মেন্দ্র আরও বলেন, “যদি শাসকেরাই অপরাধীদের পৃষ্ঠপোষক হয়, তবে সাধারণ মানুষ কোথায় যাবে? বাংলার মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। বিজেপি এই লড়াই শেষ পর্যন্ত লড়বে, বিধানসভাতেও বিষয়টি তুলে ধরা হবে। সরকারকে জবাব দিতেই হবে।”


```