Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

'ভোট এলেই ওরা এরকম করে', বাড়ি, রেস্তরাঁয় ইডি হানা দিতেই বললেন মন্ত্রী সুজিত বসু

সল্টলেকের অফিস, সাউথ দমদমের গোলাঘাটার বেঙ্গল ধাবা, কোনও কিছুই বাদ নেই। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bose) স্ক্যানারে রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। 

'ভোট এলেই ওরা এরকম করে', বাড়ি, রেস্তরাঁয় ইডি হানা দিতেই বললেন মন্ত্রী সুজিত বসু

সুজিত বসু

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 10 October 2025 13:51

দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকের অফিস, সাউথ দমদমের গোলাঘাটার বেঙ্গল ধাবা, কোনও কিছুই বাদ নেই। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bose) স্ক্যানারে রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। পাশাপাশি নাগেরবাজার এলাকায় এক কাউন্সিলরের বাড়িতেও তল্লাশি চলছে। ঠনঠনিয়ার একটি বাড়িতেও গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তল্লাশি চলছে শরৎ বোস রোড, নিউ আলিপুরের একাধিক ঠিকানাতেও। যদিও ইডির এই অভিযানকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না সুজিত (Kolkata ED Raid)।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, "ভোটের আগে আগেই এরকম অভিযান হয়। বেশি হয় যারা দলে অ্যাক্টিভলি কাজ করেন তাঁদের বাড়ি-অফিসে। দক্ষিণ দমদম পৌরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে নিয়ে আগেও তল্লাশি হয়েছে। বাড়িতে এসেছে। কিছু তো পায়নি। আবার আসছে। আমার মনে হয়, এই জায়গাটা বিশেষ করে টার্গেট করছে। কারণ এখানে ওদের লোকজন কিছু নেই। ওরা ওদের মতো কাজ করুক।"

সকাল ৬টা নাগাদ নানা জায়গায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও চলছে জিজ্ঞাসাবাদ।

চলছে লেকটাউনে নিতাই দত্তর বাড়িতেও গিয়েছেন ইডি আধিকারিকরা। প্রসঙ্গত, সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন এই নিতাই দত্ত তাঁর আপ্ত সহায়ক ছিলেন।

নাগেরবাজারে এক চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট দীপক দে এবং কাঁকুড়গাছিতে এক অডিটর সঞ্জয় পোদ্দারের বাড়িতেও চলছে জিজ্ঞাসাবাদ। পুর নিয়োগ দুর্নীতিতে যে সব কোম্পানির নাম উঠে এসেছে, তাদের সঙ্গে জড়িয়ে রয়েছে এই সব ব্যক্তির নামও। সেই সূত্রেই তাঁরাও এখন ইডির আতশ কাচের তলায়।

বস্তুত, বৃহস্পতিবার হুঁশিয়ারির সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "যদি মনে করেন, এজেন্সিকে দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, উই আর রেডি টু রিঅ্যাকশন।" মুখ্যমন্ত্রীর (CM) সেই হুঁশিয়ারির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শুক্রবার সকাল থেকে কলকাতার (Kolkata) ১০টি জায়গায় ইডির অভিযান শুরু হয়ে গিয়েছে। যা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল (TMC)।

দ্য ওয়ালকে কুণাল ঘোষ বলেছেন, "সিবিআই, ইডি বা এনআইএ-তে অনেক দক্ষ অফিসার আছেন। কিন্তু এদের অর্গানাইজেশনের ক্রেডিবিলিটি এখন প্রশ্নের মুখে পড়ে গেছে। অবস্থা এমন হয়েছে, এরা মুভ করতে শুরু করলেই লোকে বুঝতে পারে, তার পিছনে বিজেপির কোনও উদ্দেশ্য রয়েছে। দীর্ঘদিন ধরে বহু তদন্ত পড়ে আছে। এদিকে বিজেপি কোনও হুঙ্কার দিলেই জেগে ওঠে। এরা যেন তৃণমূলের হেনস্থা করতেই বিজেপির ইয়েস ম্যান হিসেবে কাজ করে। বিজেপি এদের বিশ্বাসযোগ্যতাই নষ্ট করে দিয়েছে। যে কাউকে জিজ্ঞেস করুন, বলবে, ভোট আসছে বলেই এরা সক্রিয় হয়েছে। স্বশাসিত সংস্থাগুলোর এভাবেই সর্বনাশ করে দিয়েছে বিজেপি। এই নিয়ে দলগতভাবে কোনও প্রতিক্রিয়া দেখানো হবে কিনা, সেটা দলের নেতৃত্ব ঠিক করবেন।"


```