Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সল্টলেকের অফিসের পর এবার রেস্তরাঁয় চোখ, ইডির টানা অভিযানে চাপ বাড়ল মন্ত্রী সুজিতের

অফিসের পর এবার রেস্তরাঁ অভিযান। ইডির তল্লাশিতে চাপের মুখে দমকলমন্ত্রী এবং বিধায়ক সুজিত বসু।

সল্টলেকের অফিসের পর এবার রেস্তরাঁয় চোখ, ইডির টানা অভিযানে চাপ বাড়ল মন্ত্রী সুজিতের

পৃথা ঘোষ

শেষ আপডেট: 10 October 2025 11:23

দ্য ওয়াল ব্যুরো: সকাল ৬টা থেকে শুরু হয়েছে তল্লাশি। সল্টলেকের অফিস পেরিয়ে এবার ইডির নজর মন্ত্রীর রেস্তরাঁতে। চাপের মুখে দমকলমন্ত্রী এবং বিধায়ক সুজিত বসু।

আগে মন্ত্রীর বাড়িতে তল্লাশি হলেও সল্টলেকের বি সি ব্লকের অফিসের কথা কথা জানত না ইডি। তাই আজ সেখান থেকে তল্লাশি শুরু হয়।

বিধানসভা নির্বাচন সামনে, তার মধ্যেই সাত সকালে কলকাতার নানা জায়গায় ইডির তল্লাশি। তা ছাড়াও নাগেরবাজার, কাঁকুড়গাছি মিলিয়ে ৬ জায়গায় সকাল থেকেই চলছে জিজ্ঞাসাবাদ। পুর নিয়োগ দুর্নীতি নিয়ে তথ্যপ্রমাণ আগেই হাতে এসেছিল, সেই নিয়ে জোরকদমে চলছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি।

সকাল ৬টা নাগাদ নানা জায়গায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও চলছে জিজ্ঞাসাবাদ।

চলছে লেকটাউনে নিতাই দত্তর বাড়িতেও গিয়েছেন ইডি আধিকারিকরা। প্রসঙ্গত, সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন এই নিতাই দত্ত তাঁর আপ্ত সহায়ক ছিলেন।

নাগেরবাজারে এক চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট দীপক দে এবং কাঁকুড়গাছিতে এক অডিটর সঞ্জয় পোদ্দারের বাড়িতেও চলছে জিজ্ঞাসাবাদ। পুর নিয়োগ দুর্নীতিতে যে সব কোম্পানির নাম উঠে এসেছে, তাদের সঙ্গে জড়িয়ে রয়েছে এই সব ব্যক্তির নামও। সেই সূত্রেই তাঁরাও এখন ইডির আতশ কাচের তলায়।

কিন্তু পুজোর পর পরই আবার সক্রিয় হয়ে উঠল কেন কেন্দ্রীয় সংস্থা ইডি, তা নিয়ে উঠছে প্রশ্ন। ইডির জবাব, এর আগে পুর নিয়োগ দুর্নীতি নিয়ে নানা ডিজিটাল তথ্যপ্রমাণ তাঁদের হাতে এসেছে। ফলে, সেই সংক্রান্ত কিছু ব্যাপারে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, তাই এই তল্লাশি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২২ জানুয়ারি, মন্ত্রী সুজিত বসুর একাধিক বাড়িতে ১৪ ঘণ্টা ধরে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির আধিকারিকরা। প্রশ্নের মুখে পড়েছিলেন পরিবারের সদস্যরাও। অফিসের পর এবার রেস্তরাঁ অভিযান।


```