Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ডিভোর্স মামলা খারিজ হওয়ায় অসন্তুষ্ট শোভন, রত্নার বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার ইঙ্গিত

এখনও আদালতের রায়ের কপি হাতে পাননি শোভন। তার আগেই স্পষ্ট করেছেন, 'বান্ধবী' বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর যে সম্পর্ক তা একেবারে আগের মতোই থাকবে।

ডিভোর্স মামলা খারিজ হওয়ায় অসন্তুষ্ট শোভন, রত্নার বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার ইঙ্গিত

রত্না চট্টোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 29 August 2025 21:50

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার আলিপুর আদালত (Alipore Court) শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এবং রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) ডিভোর্স মামলা (Divorce Case) খারিজ করে দিয়েছে। রত্না স্বাভাবিকভাবে এই রায়ে খুশি হলেও মোটেই সন্তুষ্ট নন শোভন। তিনি উচ্চতর আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে একটি নির্দেশকে নিজের জয় হিসেবেই দেখছেন তিনি।

আলিপুর আদালত রত্না চট্টোপাধ্যায়ের একটি নির্দিষ্ট আর্জিও খারিজ করে দিয়েছে। শোভনের সঙ্গে একসঙ্গে থাকতে চেয়েছিলেন তিনি। তার মান্যতা দেয়নি আদালত। এই প্রসঙ্গেই শোভনের বক্তব্য, এই সম্পর্কের প্রতি তাঁর যে কোনও ‘সামাজিক দায়বদ্ধতা’ নেই সেটাই স্পষ্ট হয়েছে। তবে বিষয়টি নিয়ে যে পরবর্তী পদক্ষেপ নেবেন তার ইঙ্গিত দিয়েছেন। যদিও এটা পরিষ্কার করেননি যে কবে বা কী পদক্ষেপ তিনি করবেন।  

এখনও আদালতের রায়ের কপি হাতে পাননি শোভন। তার আগেই স্পষ্ট করেছেন, 'বান্ধবী' বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর যে সম্পর্ক তা একেবারে আগের মতোই থাকবে। সেই সম্পর্ক ভাঙার কোনও প্রশ্ন নেই। উল্লেখযোগ্যভাবে, রত্নার সঙ্গে সম্পর্কের অবনতির পর থেকেই শোভন আর নিজের বাড়িতে থাকেন না। দীর্ঘদিন ধরে তিনি গোলপার্কে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকেন। তাঁদের সঙ্গেই থাকেন বৈশাখীর মেয়েও।

২০১৭ সালে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। রত্নার বিরুদ্ধে নিষ্ঠুর আচরণ ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তিনি আদালতে আবেদন জানান। এমনকী এও অভিযোগ করেন, রত্না নিজের সন্তানদের প্রতিও উদাসীন। কিন্তু দীর্ঘ শুনানি চলার পর আদালতে কোনও অভিযোগই প্রমাণ করতে পারেননি শোভনের আইনজীবীরা। ফলে আদালত শোভনের বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ করে দেয়।

আদালতের রায়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগাপ্লুত রত্না বলেছেন, “আট বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে লড়েছি। শুধু নিজের জন্য নয়, বাচ্চাদের মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য লড়েছি। আমার সঙ্গে পরিবার ও আইনজীবীরা পাশে ছিলেন। এই রায় মহিলাদের জন্য এক প্রতীকী জয়। পুরুষশাসিত সমাজে মহিলারা যেভাবে চাপে পড়ে যান, সেখানে আমি অন্তত লড়াই চালিয়ে যেতে পেরেছি।'' তবে শোভনের হুশিয়ারির পর রত্নাও স্পষ্ট করেছেন যে, তিনি আরও লড়াইয়ের জন্য প্রস্তুত।  

শোভন-রত্নার পুত্র ঋষি চট্টোপাধ্যায়ও এই রায় শুনে খুশি হয়েছেন। তিনি আবার এও চান, বাবা তাঁদের কাছে ফিরে আসুন। তাঁর প্রতিক্রিয়া, ''এখনও কিছু খারাপ হয়নি, দেরি হয়নি। বাবা ফিরে এলে আমরা সব ঠিক করে নেব।'' কিন্তু শোভনের কথাতে স্পষ্ট, স্ত্রী-পুত্রের কাছে ফিরে যাওয়া তো দূর, তিনি আইনি লড়াই আরও এগিয়ে নিয়ে যেতে চান।


```