Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'বাংলার ভূমিকা স্বীকৃতি পেল', পরিযায়ী শ্রমিক সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে মমতা

একটি মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। সেই শুনানিতেই প্রশ্ন ওঠে, কেন নথি-পরিচয় এবং নাগরিকত্ব যাচাই না করে কাউকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? 

'বাংলার ভূমিকা স্বীকৃতি পেল', পরিযায়ী শ্রমিক সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 29 August 2025 18:22

দ্য ওয়াল ব্যুরো: পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) বিষয়ে একটি জনস্বার্থ মামলায় শুক্রবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বলা হয়েছে, একটি নির্দিষ্ট ভাষা বলার জন্য কাউকে বিদেশি বলা যায় না। এই ইস্যুতে দেশের শীর্ষ আদালতের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, সীমান্ত রাজ্য হিসেবে বাংলার ঐতিহাসিক ভূমিকার স্বীকৃতি দেশের সর্বোচ্চ আদালতে দিয়েছে।

পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের করা একটি মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। সেই শুনানিতেই প্রশ্ন ওঠে, কেন নথি-পরিচয় এবং নাগরিকত্ব যাচাই না করে কাউকে বাংলাদেশের (Bangladesh) দিকে ঠেলে দেওয়া হচ্ছে? কেন বাংলায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে কাউকে? এই সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) শুনানিতে রাজি হচ্ছে না বলেও শীর্ষ আদালতে অভিযোগ করা হয়। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ দিয়েছে।

 

গোটা বিষয়ের নিরিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ''সুপ্রিম কোর্ট হাইকোর্টকে অগ্রাধিকারের ভিত্তিতে পরিযায়ী শ্রমিকদের আবেদনটি শুনতে নির্দেশ দিয়েছেন। আটক হওয়া বিপন্ন পরিযায়ী শ্রমিকদের জন্য একটা বড় ভরসার জায়গা তৈরি হল।'' পাশাপাশি তিনি এও মনে করান, বিচারবিভাগের ওপর তাঁদের পূর্ণ আস্থা আছে। বাংলার প্রতিটি শ্রমিক সম্মান, মর্যাদা ও সাংবিধানিক ন্যায় বিচার পাবেন, এই আশা করেন তাঁরা।

আসলে অভিযোগ উঠেছে, সোনালি বিবি নামের বর্ধমানের এক মহিলাকে বাংলা ভাষা বলার কারণে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি। কিন্তু বর্তমানে 'দেশহীন'। বিষয়টি কলকাতা হাইকোর্টে উঠলে কেন্দ্রের তরফে আদালতকে অনুরোধ করা হয়, এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই হাইকোর্ট যেন এখন এই মামলা না শোনে। সেই আবেদন মেনে নেয় হাইকোর্ট। এই প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের নির্দেশ ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। 


```