Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

SIR: ভবানীপুরে ভুয়ো পরিচয়ে বসবাস! তিন আফগান নাগরিক গ্রেফতার

তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই তিনজন কীভাবে একাধিক সরকারি পরিচয়পত্র বানাতে সক্ষম হলেন এবং তাতে স্থানীয় কোনও দালালচক্রের হাত ছিল কি না।

SIR: ভবানীপুরে ভুয়ো পরিচয়ে বসবাস! তিন আফগান নাগরিক গ্রেফতার

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 1 November 2025 09:19

দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) ঘিরে যখন রাজ্য জুড়ে রাজনৈতিক তাপমাত্রা তুঙ্গে, ঠিক সেই সময়ই কলকাতার ভবানীপুর থেকে গ্রেফতার তিন আফগান নাগরিক (Bhabanipur, Three Afghan nationals were arrested))। 

পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ভুয়ো পরিচয়ে ভোটার কার্ড, আধার ও প্যান কার্ড তৈরি করে দিব্যি বসবাস করছিলেন তাঁরা—অভিযোগ এমনই (False Identity)। বৃহস্পতিবার সিকিউরিটি কন্ট্রোলের সূত্রে খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ধরে ফেলে ওই তিনজনকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই তিনজন কীভাবে একাধিক সরকারি পরিচয়পত্র বানাতে সক্ষম হলেন এবং তাতে স্থানীয় কোনও দালালচক্রের হাত ছিল কি না।

রাজনৈতিক মহল বলছে, SIR বা ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ ঘোষণার পর থেকেই বিদেশি অনুপ্রবেশকারীদের ইস্যুতে রাজ্য রাজনীতি উত্তপ্ত। বিজেপি তৃণমূলকে লাগাতার নিশানা করছে এই ইস্যুতে। তার মধ্যেই ভবানীপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় আফগান নাগরিকদের ভুয়ো পরিচয়ে বসবাস ধরা পড়া স্বাভাবিক ভাবেই বাড়িয়ে দিল প্রশাসনিক মাথাব্যথা।

এদিকে বৃহস্পতিবার রাতেই উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের তারালি সীমান্ত থেকে ১১ জন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। তাঁদের মধ্যে নারী, শিশু এবং দুই নাবালকও রয়েছে বলে জানা গিয়েছে। চোরাপথে সীমান্ত পেরোনোর সময়ই ধরা পড়ে তারা। পরে বিএসএফ তাঁদের স্বরূপনগর থানার হাতে তুলে দেয়। শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে ধৃতদের।


```