Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে! ফিরহাদ বললেন, সকলকে সচেতন হতে হবে

কলকাতা পুরসভার হিসেবে, এ বছর এখন পর্যন্ত ১০১৭ জন আক্রান্ত। আগের বছরের তুলনায় প্রায় ৮৫টি বেশি কেস।

কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে! ফিরহাদ বললেন, সকলকে সচেতন হতে হবে

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 31 October 2025 23:05

দ্য ওয়াল ব্যুরো: শহর জুড়ে (Kolkata) ডেঙ্গির (Dengue) দাপট বাড়ছে। কলকাতা পুরসভার (Kolkata Corporation) হিসেবে, এ বছর এখন পর্যন্ত ১০১৭ জন আক্রান্ত। আগের বছরের তুলনায় প্রায় ৮৫টি বেশি কেস। এই পরিস্থিতিতে সচেতনতার বার্তা দিলেন পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। 

শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন,“শতকরা হিসেবে অনেকেই সচেতন হয়েছেন, কিন্তু সকলকে সচেতন করতে হবে। নিজের বাড়ির ছাদ থেকে আশপাশে একটু নজর রাখুন, তাহলেই ডেঙ্গিকে দূর করা যাবে।”

ফিরহাদ জানান, বিক্ষিপ্ত বৃষ্টির সময় ছাদ, টপ বা জমে থাকা জলেই মশার লার্ভা সবচেয়ে বেশি জন্ম নিচ্ছে। তাঁর কথায়, “আমরা পুরসভার তরফে নিয়মিত ফগিং করছি, কিন্তু নাগরিক সহযোগিতা ছাড়া এই যুদ্ধে জয় আসবে না।”

সম্প্রতি ডেঙ্গিতে উত্তর কলকাতায় চার বছরের শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে জানতে চাওয়া হলে মেয়র বলেন, “এই বিষয়ে আমি কিছু বলতে পারব না, স্বাস্থ্য দফতর থেকে এখনও কোনও রিপোর্ট পাইনি।”

ডেঙ্গির পাশাপাশি শহরের ঝুলন্ত তার সমস্যা নিয়েও মুখ খোলেন মেয়র। তিনি জানান, “কিছু কিছু রাস্তায় আমরা আন্ডারগ্রাউন্ড তার নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। পাইপ আমরা কিনেছি, সিভিল থেকে কাজ চলছে। একসঙ্গে সারা কলকাতা করার ক্ষমতা নেই। তবে প্রধান রাস্তাগুলো আমরা করছি।”

পুজোর হোর্ডিংয়ে লাগাম টানার ইঙ্গিতও দিয়েছেন ফিরহাদ। বিজ্ঞাপনী সংস্থার সুযোগ নেওয়া বন্ধ করতে নিয়ম বদলের বিষয়েও ভাবনাচিন্তা শুরু করেছে পুরসভা। মেয়রের কথায়, “মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে সুযোগ দিয়েছেন, কিন্তু এবার নিয়ম বদলাতে হবে। কোন হোর্ডিং কোন ক্লাবের, সেটা চিহ্নিত করতে হবে।”

এরই পাশাপাশি শহরের রুফটপ রেস্তোরাঁগুলির হালহকিকৎ খতিয়ে দেখতে দমকল ও পুরসভার যৌথ অভিযান শুরু হচ্ছে বলেও জানান তিনি। ফিরহাদের কথায়, “তিন মাসের জন্য ৩০ জনকে নোটিস দেওয়া হয়েছে। নিয়ম না মানলে অনুমোদন বাতিল হবে।”

ফুটপাত ইস্যুতেও এদিন মুখ খুলছেন ফিরহাদ। গ্রেট ইস্টার্ন হোটেলের সামনের ফুটপাতের বিষয়ে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। 


```