Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

২৬-এ বিজেপি এলে ভারত-বাংলাদেশে থাকবে না কাঁটাতার! জগন্নাথের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি

সাংসদের এই মন্তব্য ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূলের অভিযোগ, সাংসদের বক্তব্য দেশবিরোধী এবং বিপজ্জনক। 

২৬-এ বিজেপি এলে ভারত-বাংলাদেশে থাকবে না কাঁটাতার! জগন্নাথের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি

জগন্নাথ সরকার।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 31 October 2025 21:23

দ্য ওয়াল ব্যুরো: “বাংলা ভাগ হবে না, এক হবে! ২০২৬-এর নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিজেপি এলে ভারত-বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া থাকবে না (If BJP comes to West Bengal, the government will raise barbed wire on the border of India and Bangladesh)! এমন বিস্ফোরক মন্তব্য করে রাজনৈতিক মহলে তোলপাড় তুললেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার (bjp mp Jagannath Sarkar)।

ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। ভিডিওর সত্যতা অবশ্য দ্য ওয়াল যাচাই করেনি। সূত্রের খবর, শুক্রবার নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের সীমান্ত লাগোয়া গেদের মাটিয়ারি বানপুর পঞ্চায়েতে দলীয় কর্মসূচিতে এসে এই বিতর্কিত মন্তব্য করেন তিনি। 

ভাইরাল ভিডিওয় সাংসদকে বলতে শোনা যায়, “কথা দিচ্ছি, ২৬ সালের নির্বাচনে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে ভারত-বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া আমরা রাখব না। এক ছিল, আগামী দিনে আবার এক হয়ে যাবে।”

এর পরই আরও এক ধাপ এগিয়ে তৃণমূলকে নিশানা করে বলেন, “তৃণমূল জিতলেও কাঁটাতারের বেড়া থাকবে না, পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে!”

সাংসদের এই মন্তব্য ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূলের অভিযোগ, সাংসদের বক্তব্য দেশবিরোধী এবং বিপজ্জনক। শাসকদলের স্থানীয় এক নেতার কথায়, “একজন সাংসদ হয়ে এমন মন্তব্য করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। বিজেপি বাংলার মাটিতে বিভাজন রাজনীতি ছড়াতে চাইছে।”

অন্যদিকে, বিজেপি নেতৃত্বের দাবি, সাংসদের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। দলের এক রাজ্যস্তরের নেতা বলেন, “তিনি একতার বার্তা দিতে চেয়েছেন, রাজনৈতিকভাবে তার ভুল ব্যাখ্যা করা হচ্ছে।”

দলীয় সূত্রে খবর, গেদে হালদার পাড়ায় ওই অনুষ্ঠানে এক নির্দল পঞ্চায়েত সদস্য সহ প্রায় ১০০ জন স্থানীয় পুরুষ ও মহিলা বিজেপিতে যোগ দেন। সেখানেই সাংসদের বক্তৃতায় উঠে আসে কাঁটাতার প্রসঙ্গ।

বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় সাংসদের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই স্থানীয় প্রশাসনও সতর্ক। রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যেও শুরু হয়েছে নানা জল্পনা। এলাকার এক প্রবীণ বাসিন্দার মন্তব্য, “সাংসদ যদি সত্যিই কাঁটাতার তুলে দেওয়ার কথা বলেন, সেটা তো দেশের নিরাপত্তার প্রশ্ন। এটা খেলাচ্ছলে বলার বিষয় নয়।”


```