Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

'দল-মত ভুলে আগে রাজ্যটাকে বাঁচাতে হবে', রেড রোড থেকে বার্তা শমীকের

নতুন দায়িত্ব পেয়েই ২৬-এ তৃণমূলের বিসর্জন করবেন বলে হুঙ্কার দিয়েছেন শমীক। রবিবারের অনুষ্ঠান থেকেও সেই একই সুরে কার্যত বিঁধলেন রাজ্যের শাসক দলকে।

'দল-মত ভুলে আগে রাজ্যটাকে বাঁচাতে হবে', রেড রোড থেকে বার্তা শমীকের

শমীক ভট্টাচার্য

শেষ আপডেট: 6 July 2025 12:41

দ্য ওয়াল ব্যুরো: ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস (Shyama Prasad Mukherjee) উপলক্ষে রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। সেখান থেকেই ফের রাজ্যবাসীকে একত্রিত হওয়ার ডাক দেন বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। বলেন, বর্তমানে রাজ্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যার হাল ফেরাতে দলমত নির্বিশেষে সকলকে এক হতে হবে।

নতুন দায়িত্ব পেয়েই ২৬-এ তৃণমূলের বিসর্জন করবেন বলে হুঙ্কার দিয়েছেন শমীক। রবিবারের অনুষ্ঠান থেকেও সেই একই সুরে কার্যত বিঁধলেন রাজ্যের শাসক দলকে। তিনি বলেন, ''রাজ্যে বিভাজনের রাজনীতি চলছে, তাকে বন্ধ করতে হবে। রাজ্যটাকে আগে বাঁচাতে হবে। এই কাজ করার দায়িত্ব শুধু একটা রাজনৈতিক দলের নয়, একটা সমাজের। তাই সবাইকে এক হতে হবে। নাহলে এই বাংলা আর থাকবে না।''

বিষয়টিকে রাজনৈতিক আঙ্গিক দিয়ে না দেখারই বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য। তাঁর সংযোজন, ''এটা আমরা-ওরার বিষয় নয়। যারা আমাদের ভালবাসেন, সমালোচনা করেন, এমনকী ঘৃণা করেন তাদেরও এগিয়ে আসতে হবে। আগে মাটিকে বাঁচাতে হবে। ধর্মান্ধ, মৌলবাদ, ফ্যাসিজম গ্রাস করছে গোটা পৃথিবী, তার বিরুদ্ধে সংবদ্ধ লড়াই লড়তে হবে।''

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে কথা বলতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ''১৯৪৭ সালের ২০ জুন, এই ব্যক্তি যদি পশ্চিমবঙ্গ সৃষ্টি না করতেন, তাহলে বাঙালি-হিন্দু তাঁর হোমল্যান্ড পেত না। তিনি যে আদর্শ নিয়ে পথ চলেছেন তার সেই আদর্শ এখন প্রতিষ্ঠিত করার সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে। ২০২৬ সালে সেই কাজ করে দেখাতে হবে বাংলার মানুষকে।'' শুভেন্দুর কথায়, এমনটা হলে বাংলার প্রগতি, উন্নয়নে কোনও বাধা থাকবে না। দুর্নীতি, অত্যাচার থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ। 


```