Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্টেশনে প্রসব যন্ত্রণায় মহিলা, ছুরি ও চুলের ক্লিপ দিয়েই 'ডেলিভারি' সারলেন সেনা চিকিৎসক

ঝাঁসি স্টেশনে এক গর্ভবতী মহিলার প্রসব যন্ত্রণার সময় হাসপাতালে পৌঁছনোর সময় ছিল না। উপস্থিত সেনা চিকিৎসক পকেট ছুরি ও চুলের ক্লিপ দিয়ে প্রসব করালেন।

 

স্টেশনে প্রসব যন্ত্রণায় মহিলা, ছুরি ও চুলের ক্লিপ দিয়েই 'ডেলিভারি' সারলেন সেনা চিকিৎসক

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 6 July 2025 11:31

দ্য ওয়াল ব্যুরো: স্টেশনের প্ল্যাটফর্মেই শুরু হল প্রসবযন্ত্রণা, হাসপাতালে পৌঁছনোর সময় ছিল না। সেই পরিস্থিতিতে ঝাঁসি স্টেশনে সেনাবাহিনীর এক চিকিৎসকের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় একটি কন্যাসন্তানের জন্ম হল শনিবার দুপুরে।

ঘটনাটি ঘটেছে বীরঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি স্টেশনে। পানভেল থেকে বারাবানকি যাওয়ার পথে ট্রেনের মধ্যেই প্রসবযন্ত্রণা ওঠে এক মহিলার। সঙ্গে ছিলেন তাঁর স্বামী ও সন্তান। দ্রুত রেল মদদ অ্যাপের মাধ্যমে সাহায্যের আবেদন জানানো হয়। ঝাঁসি স্টেশনে ট্রেন থামলে ওই মহিলাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ শুরু হয়, কিন্তু তাঁর অবস্থার দ্রুত অবনতি হতে থাকায় প্ল্যাটফর্মেই প্রসব করানোর সিদ্ধান্ত নিতে হয়।

সেই সময় স্টেশনেই ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন ঝাঁসি মিলিটারি হাসপাতালের চিকিৎসক মেজর রোহিত বাচওয়ালা। তিনি ছুটি নিয়ে হায়দরাবাদে নিজের বাড়ি যাচ্ছিলেন। চিৎকার শুনেই তিনি ঘটনাস্থলে ছুটে যান। মহিলার শারীরিক অবস্থা দেখে হাসপাতাল পৌঁছনোর আগেই প্রসব করানোর সিদ্ধান্ত নেন।

রেলকর্মীদের সহযোগিতায় দ্রুত চারপাশে পর্দা তৈরি করা হয়। সামান্য কিছু জিনিস—একটি পকেট ছুরি, হেয়ার ক্লিপ ও একটি ধুতি—ব্যবহার করেই মেজর রোহিত সফলভাবে প্রসব করান। এরপর মা ও নবজাতক কন্যাসন্তানকে রেল কর্তৃপক্ষের তরফে অ্যাম্বুল্যান্সে করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। দু’জনেই স্থিতিশীল রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর।

ঘটনার পর নবজাতকের বাবা মহম্মদ জুবেইর কুরেশি বলেন, “আমি ওই সেনা চিকিৎসক ও রেলওয়ে স্টাফদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। যে মহিলা টিটিই সাহায্য করেছিলেন, তিনিও বিকেলে ফল আর খাবার নিয়ে এসে দেখা করেন।” মেজর রোহিত জানান, “আমি ফুটব্রিজের ওপর থেকে মহিলার চিৎকার শুনেই ছুটে যাই। সময় কম ছিল, তাই স্টেশনে যা কিছু ছিল, তা দিয়েই প্রসব করাই।”


```