Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কসবা কলেজে ধর্ষণ: তাঁর ঘরেই 'নির্যাতন', সেই নিরাপত্তারক্ষীও গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে ৪

কসবা ল কলেজের (Kasba Law College) গণধর্ষণের ঘটনায় এবার কলেজের নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করল পুলিশ। সেই প্রেক্ষিতে ঘটনায় গ্রেফতারি বেড়ে দাঁড়াল ৪।

কসবা কলেজে ধর্ষণ: তাঁর ঘরেই 'নির্যাতন', সেই নিরাপত্তারক্ষীও গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে ৪

ফাইল ছবি

শেষ আপডেট: 28 June 2025 12:18

দ্য ওয়াল ব্যুরো: কসবা ল কলেজের (Kasba Law College) গণধর্ষণের ঘটনায় এবার কলেজের নিরাপত্তারক্ষীকেও (Security Guard) গ্রেফতার করল পুলিশ। সেই প্রেক্ষিতে ঘটনায় গ্রেফতারি বেড়ে দাঁড়াল ৪।

কলেজেরই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে শুক্রবার পর্যন্ত গ্রেফতার করা হয়েছিল তিনজনকে। তার মধ্যে মূল অভিযুক্ত তৃণমূল নেতা তথা আইনজীবী মনোজিৎ মিশ্র (Manojit Mishra)। বাকি দুজন কলেজেরই বর্তমান পড়ুয়া জইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। শনিবার কলেজের নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করল পুলিশ। জানা গেছে, তাকে প্রথম আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরে বয়ানে অসঙ্গতি লক্ষ্য করায় তাকে গ্রেফতার করা হয়েছে। 

নির্যাতিতা পুলিশকে ঘটনার যে বিস্তারিত বিবরণ দিয়েছিলেন তাতে উল্লেখ করেছিলেন, গার্ড রুমে ঢুকিয়েই তাঁকে গণধর্ষণ করা হয়েছে। অভিযোগপত্রে তরুণী বলেছিলেন, পালানোর চেষ্টা করলে তাঁকে ওই রুমে নিয়ে যাওয়া হয়। কলেজের মেন গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। নিরাপত্তারক্ষী সব দেখেও কিছু করেনি। এরপরই ওই ব্যক্তিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। শনিবার গ্রেফতার করা হল তাঁকে। নির্যাতিতার দাবি, অভিযুক্তদের দাপট ছিল কলেজে। সেই কারণে নিরাপত্তারক্ষী কিছু করেননি। 

পুলিশকে বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে তরুণী জানিয়েছেন, তৃণমূল ছাত্র পরিষদের এক মিটিং শেষে তাঁকে ঘিরে ধরে ‘জে’, ‘এম’ ও ‘পি’ (J, M & P) নামের তিন যুবক। তাঁর অভিযোগ, এদের মধ্যে ‘এম’ ও ‘পি’ তাঁকে একটি ঘরে বন্ধ করে রেখে চলে যান এবং ‘জে’ তাঁকে ধর্ষণের চেষ্টা করে। 

ছাত্রীর মেডিক্যাল পরীক্ষাতেও উঠে এসেছে ভয়াবহ ঘটনার প্রমাণ। ছাত্রীর শরীরে পাওয়া গেছে জোর করে যৌনসম্পর্কের চিহ্ন, কামড়ের দাগ এবং নখের আঁচড়। 


```