Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

আর নয় ছাড়! এবার বিনা টিকিটে যাতায়াতে সরাসরি মামলা

আর নয় ছাড়! এবার বিনা টিকিটে যাতায়াতে সরাসরি মামলা

ছবিঃ প্রতীকী

প্রিয়া ধর

শেষ আপডেট: 30 December 2025 14:53

দ্য ওয়াল ব্যুরো: এবার থেকে বিনা টিকিটে ট্রেনে উঠলেই কেস—এমনই কড়া বার্তা দিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। যাত্রীদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধভাবে ট্রেনে যাতায়াত বন্ধ করতে শিয়ালদহ–বারাসাত শাখায় বিশেষ টিকিট পরীক্ষা অভিযান চালানো হয়।

এই অভিযানের নেতৃত্বে ছিলেন শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (Sr. DCM) জাসরাম মিণা। তাঁর উপস্থিতিতেই বিভিন্ন ট্রেন ও স্টেশনে হঠাৎ টিকিট পরীক্ষা করা হয়। রেল কর্তৃপক্ষের স্পষ্ট বার্তা—আর কোনও ছাড় নয়, টিকিট ছাড়া ভ্রমণ মানেই আইনি ব্যবস্থা।

অভিযানের সময় বিনা টিকিটে বা অনিয়মিতভাবে ভ্রমণের অভিযোগে মোট ২৮২ জন যাত্রীকে ধরা হয়। শুধু তাই নয়, ৯৪টি বুকিং না করা লাগেজ এবং স্টেশন চত্বরে থুতু ফেলার ৩৩টি ঘটনাও সামনে আসে। এই সব মিলিয়ে মোট ৪০৯টি মামলা রুজু করা হয়েছে।

রেল সূত্রে জানানো হয়েছে, এই অভিযানে জরিমানা বাবদ মোট ১ লক্ষ ৫ হাজার ৫৯০ টাকা আদায় করা হয়েছে। রেল আধিকারিকদের মতে, এতদিন অনেকেই টিকিট না কেটেই ট্রেনে ওঠার সাহস দেখাতেন। এবার থেকে সেই অভ্যাস বদলাতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শিয়ালদহ ডিভিশনের এক আধিকারিক জানান, বিনা টিকিটে ভ্রমণের ফলে ট্রেনে ভিড় বাড়ে, বৈধ যাত্রীরা সমস্যায় পড়েন এবং যাত্রী পরিষেবার মানও নষ্ট হয়। তাই যাত্রীদের স্বার্থেই নিয়ম মেনে চলা বাধ্যতামূলক করা হচ্ছে।
রেল কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, ভবিষ্যতে শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখায় এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। নিয়ম ভাঙলে সঙ্গে সঙ্গে মামলা ও জরিমানা—এটাই হবে নীতি।

রেলের তরফে যাত্রীদের অনুরোধ, তাঁরা যেন ট্রেনে ওঠার আগে অবশ্যই বৈধ টিকিট কাটেন, লাগেজ বুকিং সংক্রান্ত নিয়ম মানেন এবং ট্রেন ও স্টেশন পরিষ্কার রাখেন। রেলের মতে, যাত্রীদের সহযোগিতা ছাড়া সুশৃঙ্খল ও নিরাপদ রেলযাত্রা সম্ভব নয়।


```