Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

টিউশন পড়ে ফেরার পথে টেনে নিয়ে গেল বন্ধুরা! দমদমে সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

দমদমে টিউশন পড়ে ফেরার পথে সপ্তম শ্রেণির নাবালিকাকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ উঠল তার বন্ধুদের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে এলাকায় প্রবল উত্তেজনা, অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ।

টিউশন পড়ে ফেরার পথে টেনে নিয়ে গেল বন্ধুরা! দমদমে সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 2 November 2025 14:42

দ্য ওয়াল ব্যুরো: দমদমে (Dumdum) সপ্তম শ্রেণির এক নাবালিকাকে গণধর্ষণের উঠল অভিযোগ। ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ধর্ষণ, অবৈধভাবে আটকে রাখা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দমদমের বাসিন্দা ওই নাবালিকা শনিবার সন্ধ্যায় পড়তে গিয়েছিল। ফেরার পথে তার এক বন্ধুর সঙ্গে দেখা হয়। জানা গিয়েছে, তারা কমলাপুর পার্কে বসে গল্প করছিল। কিছুক্ষণ পর আরও দুই বন্ধু সেখানে আসে। অভিযোগ, তিনজন মিলে জোর করে মেয়েটিকে টোটোয় তোলে। পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয় সে।

অভিযুক্তরা নাবালিকাকে নিয়ে যায় দু’নম্বর মতিলাল কলোনির হরিজন বস্তিতে যায়। সেখানকার একটি ঝুপড়িতে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে কোনওক্রমে পালিয়ে বাড়ি ফেরে সে।

পরিবারের সদস্যরা মেয়েটিকে অসুস্থ অবস্থায় দেখে সন্দেহ করেন। জিজ্ঞাসাবাদে সব ঘটনা জানায় সে। এরপর রাতেই দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। দমদম থানার এক আধিকারিক জানিয়েছেন, ‘অভিযোগ অত্যন্ত সংবেদনশীল। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রমাণ মিললে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে।’

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। নির্যাতিতার পরিবারের দাবি, ‘যেভাবে মেয়েটির জীবন নষ্ট করেছে, ওরা যেন কোনওভাবেই রেহাই না পায়।’

পুলিশের তরফে জানানো হয়েছে, নির্যাতিতার চিকিৎসা ও বয়ান রেকর্ডের কাজ চলছে। তিন অভিযুক্তকেই আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে।


```