Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে! 'বেআইনি' পোস্টিংয়ের বিরোধিতায় পথে অনিকেতরা, করলেন সভাও

মূল অভিযোগ, কোনও নিয়ম না মেনেই কেবল আরজি কর আন্দোলনের মুখ হওয়ার কারণেই এই তিন জনকে বদলি করা হয়েছে।

ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে! 'বেআইনি' পোস্টিংয়ের বিরোধিতায় পথে অনিকেতরা, করলেন সভাও

মিছিলে হাঁটছেন অনিকেতরা

শেষ আপডেট: 4 June 2025 22:00

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের (RG Kar Case) যে প্রতিবাদ হয়েছিল তার অন্যতম মুখ জুনিয়র ডাক্তার (Junior Doctors) অনিকেত মাহাতো, দেবাশিস হালদার এবং আসফাকুল্লা নাইয়ার বদলির ইস্যুতে শোরগোল রাজ্যে। তাঁদের দাবি, রাজ্য সরকারের বেআইনিভাবে বদলি করেছে। মেধাতালিকা মেনে কাজ করা হয়নি। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থও হয়েছেন তাঁরা। এরই মধ্যে বুধবার অনিকেতরা পথে নামলেন। মিছিল থেকে সভা, সবই হল।

বুধবার শ্যামবাজার পর্যন্ত একটি মিছিল করেছিলেন অনিকেত, দেবাশিসরা। তারপর সেখানেই পাঁচ মাথার মোড়ে একটি সভাও করেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের স্পষ্ট কথা, আরজি কর ইস্যুতে তাঁরা যে আন্দোলন করেছিলেন তার জন্য এখন সরকার প্রতিহিংসা পরায়ণ আচরণ করছে। সেই কারণেই তাঁদের অনৈতিকভাবে বদলি করা হয়েছে। তবে এই বদলির সিদ্ধান্ত তাঁরা মানবেন না। অনিকেতদের এও দাবি, তাঁরা গ্রামে-গঞ্জে যেতে চান না, তাই পোস্টিংয়ের বিরোধিতা করছেন - এমন ধারণা তৈরির চেষ্টা হচ্ছে। কিন্তু বিষয়টি একেবারেই তেমন না।জানিয়েছেন, গ্রামে বা রাজ্যের কোনও জায়গায় যেতে তাঁদের কোনও সমস্যা নেই। কিন্তু সেই প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে। 

স্বাস্থ্যভবনের বিরুদ্ধে মূল অভিযোগ, কোনও নিয়ম না মেনেই কেবল আরজি কর আন্দোলনের মুখ হওয়ার কারণেই এই তিন জনকে বদলি করা হয়েছে। 'অস্বচ্ছ' বদলির প্রতিবাদে স্বাস্থ্যভবনে অভিযোগপত্রও জমা দেন অনিকেত, আসফাকুল্লারা। অবস্থানেও বসেছিলেন। পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সকলে। বৃহস্পতিবার তাঁদের মামলার শুনানিও রয়েছে আদালতে।

প্রসঙ্গত, পিজিটি থেকে এবার সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করবেন অনিকেত ও আসফাকুল্লা। সেইমতোই পোস্টিং কাউন্সিলিং হয়। সেখানে অনিকেত ও আসফাকুল্লার পোস্টিং ছিল যথাক্রমে আরজি কর মেডিক্যাল কলেজ এবং আরামবাগ মেডিক্যাল কলেজ। কিন্তু মেধাতালিকা প্রকাশ হওয়ার পরই পুরো ছবিটাই পাল্টে যায়। গোটা ঘটনায় আইনি সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

নতুন পোস্টিংয়ের ইস্যুতে ইতিমধ্যে অবস্থান স্পষ্ট করেছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফ্রন্ট। তাঁদের বক্তব্য, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই দেবাশিসদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি এবং মার্চ মিলিয়ে তিনদিনে ৭৭৮ জনের কাউন্সিলিং হয়েছিল। কারও সেভাবে বদলি হয়নি। তবে এই তিনজনের করা হয়েছে। সর্বপ্রথম দেবাশিসের পোস্টিং নিয়ে প্রশ্ন ওঠে। তারপর দেখা যায়, বাকি দুজনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।


```