Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

SSC: এসএসসির নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

এসএসসির নতুন বিধি সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পরিপন্থী। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়।  আগামী ৫ জুন শুনানি।

SSC: এসএসসির নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

কলকাতা হাইকোর্টে মামলা

শেষ আপডেট: 3 June 2025 12:21

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২০২৫ সালের নতুন বিধিকে চ্যালেঞ্জ করে মামলা দায়েরের আবেদন কলকাতা হাইকোর্টে (Kolkata High Court)। দাবি করা হয়েছে, এসএসসির নতুন বিধি সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পরিপন্থী। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়।  আগামী ৫ জুন শুনানি।

বৃহস্পতিবার মাঝরাতে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে নতুন বিধি প্রকাশ করা হয়। গেজেট বিজ্ঞপ্তিতে জোর দেওয়া হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার উপরে। বলা হয়েছে লিখিত পরীক্ষা নেওয়া হবে ৬০ নম্বরের। আগে এটি ছিল ৫৫ নম্বরের। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ ১০ নম্বর। আগে এটি ছিল ৩৫ নম্বর।

ইন্টারভিউয়ের ক্ষেত্রে নম্বর আগেও সর্বোচ্চ ১০ ছিল, এখনও তা-ই রাখা হয়েছে। শিক্ষকতার অভিজ্ঞতার উপর দেওয়া হচ্ছে সর্বোচ্চ ১০ নম্বর। এ ছাড়া 'লেকচার ডেমোস্ট্রেশন'-এর জন্যও সর্বোচ্চ ১০ নম্বর রাখা হয়েছে। শিক্ষকতার অভিজ্ঞতা এবং 'লেকচার ডেমোস্ট্রেশন', এই দু'টিই নতুন সংযোজিত হয়েছে। যার সমন্বয়ে সর্বোচ্চ মোট ২০ নম্বর রাখা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারির হিসাবে ৪০ বছর বয়স পর্যন্ত নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। এ ছাড়া, তফসিলি জাতি, জনজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণির চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বিধি অনুসারে, প্যানেল এবং ওয়েটিং লিস্টের মেয়াদ থাকবে প্রথম কাউন্সেলিংয়ের পর থেকে এক বছর পর্যন্ত। যদিও এও বলা হয়েছে যে, কমিশন চাইলে রাজ্য সরকারের আগাম অনুমতি নিয়ে সেগুলিরও মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি করতে পারবে।

আর স্কুল সার্ভিস কমিশনের এই নয়া বিধিকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাকারীর বক্তব্য, বিষয়টা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায় ৫ জুন মামলার শুনানি শুনবেন। 


```