Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

SSC: একই নিয়োগ প্রক্রিয়ায় দুই অবস্থান কেন? এসএসসির ভূমিকা নিয়ে ফের হাইকোর্টে মামলা

ঘটনার সূত্রপাত নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের আস্ত প্যানেল বাতিল করেছে সুপ্রিমকোর্ট। যার ফলে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। 

SSC: একই নিয়োগ প্রক্রিয়ায় দুই অবস্থান কেন? এসএসসির ভূমিকা নিয়ে ফের হাইকোর্টে মামলা

ফাইল ছবি।

শেষ আপডেট: 21 May 2025 19:42

দ্য ওয়াল ব্যুরো: একই নিয়োগ প্রক্রিয়ায় (SSC Recruitment Scam) দু'রকম নিয়ম কেন? স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দায়ের হল মামলা।

মামালাকারীদের বক্তব্য, আপার প্রাইমারির নবম দশম এবং একাদশ ও দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি একই সময় প্রকাশিত হয়েছিল। আবেদনকারীরা দুটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে দুটিতেই কৃতকার্য হয়েছিল। অথচ দুটি ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নিয়ম ফলো করেছে এসএসসি। যার ফলে পরীক্ষায় পাশ করার পরও প্রায় ৬০০ জন বঞ্চিত হয়েছেন।

ঘটনার সূত্রপাত নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের আস্ত প্যানেল বাতিল করেছে সুপ্রিমকোর্ট। যার ফলে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। আদালত জানিয়েছে, যাঁরা পূর্বতন চাকরি ছেড়ে স্কুলের চাকরিতে যোগ দিয়েছিলেন তারা চাইলে পুরনো চাকরিতে ফিরতে পারবেন।

মামলাকারী অন্বেষা মুখোপাধ্যায়-সহ ৬০০ জনের পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে বলেন, মামলাকারীরা আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়ায় মেধা তালিকা স্থান পাওয়া সত্ত্বেও তাদেরকে ইন সার্ভিস হিসাব দেখিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। অথচ একই ইস্যুতে যারা নবম দশম একাদশ দ্বাদশে কর্মরত ছিল তাদেরকে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ দিয়ে নিয়োগপত্র দেওয়া হয়েছে। নবম দশম একাদশ দ্বাদশে চাকরি চলে যাওয়ার পরে তারা আপার প্রাইমারিতে শিক্ষক হিসেবে কাজে যোগ দিয়েছেন অথচ একই সূত্রে মামলাকারীদের ২০১৫ সালে বাতিল হওয়া রুল দেখিয়ে তাদেরকে ইন্টারভিউতে বসতে দেওয়া হয়নি। এসএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যারা উচ্চ পদে চাকরি করবে, তারা আপার প্রাইমারিতে বসতে পারবে না।

এ ব্যাপারেই এসএসসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করেছেন মামলাকারীরা। তাঁদের বক্তব্য, "এসএসসির ভুলে যেহেতু তাঁদের চাকরি তাই আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়ায় মেধা তালিকা স্থান পাওয়া প্রত্যেকের চাকরির ব্যবস্থাও করতে হবে এসএসসিকে।"

আদালত সূত্রের খবর গ্রীষ্মের অবকাশকালীন ছুটির পর দ্রুত এই মামলার শুনানি হবে।


```