Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

জেলমুক্তির আগে পার্থকে নিয়ে পোস্টার অনুগামীদের, নাকতলার চেয়ে বেশি উচ্ছ্বাস বেহালা পশ্চিমে

আদালতের নির্দেশ এসে গেছে। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে আর কয়েক ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে জেলমুক্ত হবেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

জেলমুক্তির আগে পার্থকে নিয়ে পোস্টার অনুগামীদের, নাকতলার চেয়ে বেশি উচ্ছ্বাস বেহালা পশ্চিমে

পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে পোস্টার তাঁর অনুগামীদের

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 11 November 2025 13:53

দ্য ওয়াল ব্যুরো: সোমবারই জানা গেছিল মঙ্গলবার জেলমুক্তি হতে পারে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। এই মুহূর্তে বাইপাসের ধারের এক হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন তিনি। সেখান থেকেই সরাসরি নাকতলার (Naktala) বাড়িতে ফেরার কথা তাঁর। পার্থর প্রত্যাবর্তনে স্বাভাবিকভাবেই খুশি তাঁর অনুগামীরা। সেই প্রেক্ষিতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর পাড়া এবং বিধানসভা কেন্দ্রে (Bidhansabha) পড়েছে পোস্টার। তাতে লেখা - পার্থ চ্যাটার্জিকে আবার চাই।

আদালতের নির্দেশ এসে গেছে। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে আর কয়েক ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে জেলমুক্ত হবেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি থাকার পর মঙ্গলবার মুক্তি পাবেন তিনি। কিন্তু পার্থর মুক্তি নিয়ে তাঁর নিজের পাড়া নাকতলায় যত না উল্লাস, তার থেকেই বেশি উচ্ছ্বাস ধরা পড়েছে তাঁর বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমে।

নাকতলা (Naktala) এবং বেহালা পশ্চিম (Behala Paschim) ছাড়াও পার্থ যে হাসপাতালে ভর্তি রয়েছেন তার বাইরেও ভিড় জমেছে অনুগামী ও তৃণমূল কর্মীদের। তাঁদের হাতে ফুল, মালা, ব্যানার। কেউ কেউ দাবি করছেন, “পার্থদা অন্যায়ভাবে ফাঁসানো হয়েছেন। তিনি নির্দোষ।” কারও কথায়, বেহালা পশ্চিমের চেহারাই পাল্টে দিয়েছেন পার্থ। তাঁকে এত বছর জোর করে আটকে রাখা হয়েছে।

যদিও এখনও পর্যন্ত নাকতলার মানুষের উচ্ছ্বাস এতটুকু নেই বললেই চলে। সেখানে না পড়েছে তেমন কোনও পোস্টার, না এলাকার মানুষের মধ্যে খুব একটা উত্তেজনা রয়েছে পার্থর জেলমুক্তি নিয়ে। সেক্ষেত্রে বলা যায়, বেহালা পশ্চিম অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রের মানুষ তাঁকে বেশি আপন করে নিয়েছে।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী, সিবিআই কর্তৃপক্ষের জমা দেওয়া আট জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হওয়ার পরই পার্থর মুক্তির পথ খুলে গেছে। সোমবার অষ্টম সাক্ষী - এসএসসির এক আধিকারিকের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এর পরই আদালত জানায়, পার্থ ও সুবীরেশ ভট্টাচার্যর আর জেলবন্দি থাকার প্রয়োজন নেই।

পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের শর্ত অনুযায়ী ৯০ হাজার টাকা জামানত আদালতে জমা পড়েছে। বিশেষ সিবিআই আদালতের (CBI Court) বিচারক রিলিজ অর্ডারে স্বাক্ষর করলেই প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) সেই নির্দেশ পৌঁছে যাবে। তারপরই জেলমুক্তির প্রক্রিয়া শুরু হবে।


```