Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল করেছিলেন, সুবর্ণ গোস্বামী সহ আরও এক চিকিৎসককে তলব

২০২৪ সালের ৮ অক্টোবর কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের আয়োজন করেছিলেন প্রতিবাদী চিকিৎসকরা। অভিযোগ, এই কর্মসূচির জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়নি। 

আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল করেছিলেন, সুবর্ণ গোস্বামী সহ আরও এক চিকিৎসককে তলব

সুবর্ণ গোস্বামী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 26 August 2025 16:37

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের (RG Kar Hospital Incident) ঘটনার প্রতিবাদ করায় আন্দোলনরত চিকিৎসকদের (Protesting Doctors) বিরুদ্ধে রাজ্য সরকার প্রতিহিংসামূলক আচরণ করছে বলে অভিযোগ উঠেছে আগেই। এই নিয়ে একাধিকবার অনেক জুনিয়র ডাক্তারকে আইনি নোটিস (Legal Notice) পাঠানো হয়েছে বলে দাবি। এবার সিনিয়র চিকিৎসক সুবর্ণ গোস্বামী (Subarna Goswami) ও মানস গুমটাকে (Manas Gumta) হাজিরার নোটিস পাঠাল পুলিশ।

মঙ্গলবার এই দুই চিকিৎসককে নোটিস পাঠিয়েছে পুলিশ। সুবর্ণ গোস্বামীকে আগামী ২ সেপ্টেম্বর বউবাজার থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। মানস গুমটার ক্ষেত্রে হাজিরার তারিখ ধার্য হয়েছে ৩ সেপ্টেম্বর।

পুলিশ সূত্রে খবর, ২০২৪ সালের ৮ অক্টোবর কলকাতা মেডিক্যাল কলেজ (Calcutta Medical College) থেকে ধর্মতলা (Esplanade) পর্যন্ত মিছিলের আয়োজন করেছিলেন প্রতিবাদী চিকিৎসকরা। অভিযোগ, এই কর্মসূচির জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়নি। অনুমতি ছাড়া মিছিল করার অভিযোগেই মামলা দায়ের হয়। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই এবার এই দুই চিকিৎসককে তলব করা হয়েছে।

সকলেরই অনুমান, নির্দিষ্ট দিনে হাজিরা না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে দুজনের বিরুদ্ধে। অর্থাৎ হাজিরা এড়িয়ে গেলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে।

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডকে ঘিরে রাজ্যজুড়ে টানা আন্দোলনে শামিল হয়েছিলেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। হাসপাতালের ভিতরে নিরাপত্তা ও চিকিৎসকদের ওপর আক্রমণ প্রতিরোধে দীর্ঘদিন ধরে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল। সেই আন্দোলনের অংশ হিসেবেই গত বছর অক্টোবর মাসে এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল।

এই পুলিশি নোটিস নিয়ে চিকিৎসক মহলের অভিযোগ, আন্দোলনের কণ্ঠরোধ করতেই এই ধরনের নোটিস জারি করছে পুলিশ। তাঁদের বক্তব্য, মিছিল ছিল শান্তিপূর্ণ এবং চিকিৎসকদের সুরক্ষা ও অধিকার নিয়েই আন্দোলন হয়েছিল। তাই এই মামলাকে তাঁরা ‘প্রশাসনিক চাপ’ বলেই মনে করছেন।

তবে পুলিশ সূত্রের দাবি, আইন অনুযায়ী অনুমতি ছাড়া শহরের রাস্তায় মিছিল করা যায় না। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতির সম্ভাবনাও থাকে। তাই নিয়মভঙ্গের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত বছর ১৪ অগস্ট আবার আরজি কর হাসপাতালে ভাঙচুর হয়েছিল। ‘রাত দখল’-এর (Reclaim The Night) কর্মসূচি চলাকালীন সেই ঘটনা ঘটে। সেই মামলাতেই সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)-সহ একাধিক বাম নেতানেত্রীর নাম জড়িয়েছিল। সোমবার তাঁরা জামিন পেয়েছেন শিয়ালদহ আদালত (Sealdah Court) থেকে। মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ ৮ জনকে জামিন দিয়েছে আদালত।


```