Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পুলিশের ঘুষি? ধর্মতলায় ধর্না মঞ্চে চাঞ্চল্য, আটক 'আহত' বিধায়ক নওসাদ সিদ্দিকি

নওসাদ নিজেও সরব হন ঘটনার পর। তাঁর অভিযোগ, ‘‘গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করার অধিকার কেড়ে নিচ্ছে সরকার। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে রাস্তায় ফেলে মারধর করা হল।’’

পুলিশের ঘুষি? ধর্মতলায় ধর্না মঞ্চে চাঞ্চল্য, আটক 'আহত' বিধায়ক নওসাদ সিদ্দিকি

লালবাজারের বেঞ্চে আটক অসুস্থ নওসাদ।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 20 August 2025 15:54

দ্য ওয়াল ব্যুরো: সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে ডাক ছিল ধর্নার। জায়গা, ধর্মতলা (Dharmatala)। নেতৃত্বে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি (MLA Nausad Siddiqui)। তবে বুধবার দুপুরে সেই প্রতিবাদ সভা আচমকাই রণক্ষেত্রে পরিণত হয়।

 অভিযোগ উঠেছে, পুলিশি (Police) হস্তক্ষেপের সময় বিধায়ক নওসাদকে ঘুষি মারেন এক পুলিশকর্মী। মূহুর্তে লুটিয়ে পড়েন তিনি। ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা।

চোখের সামনে বিধায়কের উপর আক্রমণের ঘটনা ঘটতেই ক্ষোভে ফেটে পড়েন আইএসএফ সমর্থকেরা। বিক্ষোভ, ধ্বস্তাধ্বস্তি, পুলিশকে ঘিরে ক্ষোভ উগরে দেয় উপস্থিত জনতা। ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যেতে চাইলে শুরু হয় ধাক্কাধাক্কি। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বাড়তি বাহিনী। সূত্রের খবর, এভাবে বিনা অনুমতিতে মিছিলের অভিযোগে নওসাদকেও আটক করেছে পুলিশ। পরে নওসাদ-সহ বাকিদের নিয়ে যাওয়া হয় লালবাজারে।

নওসাদ নিজেও সরব হন ঘটনার পর। তাঁর অভিযোগ, ‘‘গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করার অধিকার কেড়ে নিচ্ছে সরকার। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে রাস্তায় ফেলে মারধর করা হল।’’

তবে পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। গোটা ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। আইএসএফ নেতৃত্ব কড়া ভাষায় নিন্দা করেছে প্রশাসনের ভূমিকার।

প্রসঙ্গত, ওয়াকফ আইনের সংশোধনের প্রতিবাদে বুধবার ধর্মতলায় ধর্না ও বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল আইএসএফ। সকাল থেকেই চিরাচরিত কর্মসূচির মতোই শুরু হলেও, দুপুর গড়াতে না গড়াতেই পরিস্থিতি বদলায় চরমে।


```