Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ইঁদুর জ্বরে রাজগঞ্জে আক্রান্ত ১৬৮! হাসপাতালের বেহাল দশা, এক বেডে তিন রোগী

বেড়ে চলা সংক্রমণ, হাসপাতালের পরিকাঠামোর অভাব ও প্রশাসনের ঢিলেঢালা মনোভাব—সব মিলিয়ে জর্জরিত রাজগঞ্জবাসী। এখন প্রশ্ন, কবে মিলবে স্থায়ী সমাধান?

ইঁদুর জ্বরে রাজগঞ্জে আক্রান্ত ১৬৮! হাসপাতালের বেহাল দশা, এক বেডে তিন রোগী

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 20 August 2025 14:09

দ্য ওয়াল ব্যুরো: একটানা বেড়ে চলেছে লেপ্টোস্পাইরোসিস বা ইঁদুর জ্বরে (Rat Fever) আক্রান্তের সংখ্যা। নতুন করে আরও ১৫ জন সংক্রমিত। কয়েকদিন আগেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ১৫৩-তে। এক লাফে তা বেড়ে হয়েছে ১৬৮ (168 Infected)। ফলে রাজগঞ্জের (Rajganj) চেকর মারি গ্রামে রীতিমতো আতঙ্কের ছবি।

চিকিৎসার জন্য হুড়োহুড়ি চলছে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে। পরিস্থিতি এমনই যে, একই বেডে তিনজন রোগীকে রাখতে বাধ্য হচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ভিড়ে উপচে পড়ছে ওয়ার্ড, মেঝেতেও ঠাঁই মিলছে না বহু রোগীর।

তার উপর জন্ডিসের প্রকোপে নাজেহাল ওই গ্রাম এবং আশপাশের আরও অন্তত ৮টি গ্রাম। ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য দফতরের কপালে চিন্তার ভাঁজ। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।

বিজেপির প্রাক্তন জেলা সম্পাদক শ্যাম প্রসাদ ক্ষোভ উগরে দিয়ে বলেন, “একই বেডে দু’-তিন জন করে থাকতে হচ্ছে। মেঝেতেও শুতে হচ্ছে রোগীদের। এ দৃশ্য দেখলে যে কোনও মানুষের গা শিউরে উঠবে।”

সিপিএমের জেলা সম্পাদক পীযূষ মিশ্র সরাসরি প্রশাসনের সমালোচনায় বলেন, “মানুষ আর চুপ করে থাকবে না। প্রশাসন যে অপদার্থ, তা প্রমাণিত। আমরা জেলাশাসককে স্মারকলিপি দিয়েছি।”

তবে পাল্টা সুরে তৃণমূল জেলা সম্পাদক বিকাশ মালাকার বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। রোগীদের পরিষেবা দেওয়া হচ্ছে। একটা বেডে একজন থাকছেন কি দুজন, সেটা বড় বিষয় নয়। চিকিৎসা তো পাচ্ছেন।”

তবে বাস্তব বলছে অন্য কথা। বেড়ে চলা সংক্রমণ, হাসপাতালের পরিকাঠামোর অভাব ও প্রশাসনের ঢিলেঢালা মনোভাব—সব মিলিয়ে জর্জরিত রাজগঞ্জবাসী। এখন প্রশ্ন, কবে মিলবে স্থায়ী সমাধান?
 


```