Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন জীবনে 'কাঁটা'! প্রথমপক্ষের সন্তানকে আছাড় মেরে খুন, অন্ধ্রে গ্রেফতার বাংলার যুগল

এই ঘটনা ঘিরে দক্ষিণ ২৪ পরগনায় নেমেছে চাঞ্চল্য। প্রশ্ন উঠছে, মাতৃত্বের চেয়ে কি প্রেম বড় হয়ে উঠল?

নতুন জীবনে 'কাঁটা'! প্রথমপক্ষের সন্তানকে আছাড় মেরে খুন, অন্ধ্রে গ্রেফতার বাংলার যুগল

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 20 August 2025 13:32

দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকের সঙ্গে নতুন করে সংসার পাতার জন্য নিজের তিন বছরের মেয়েকেই খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে! অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার সরিষা কামারপোল গ্রামের নাজিরা বিবি নামে এক বধূ প্রেমিক তাজউদ্দিন মোল্লার সঙ্গে পালিয়ে গিয়ে নিজের শিশুকন্যাকে আছাড় মেরে খুন করেন অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh)। পুলিশি জেরায় মর্মান্তিক এই খুনের কথা স্বীকারও করেছেন অভিযুক্ত মা।

স্থানীয় সূত্রে খবর, বিবাহিত জীবন ছেড়ে তাজউদ্দিনের প্রেমে পড়ে নিজের স্বামী ও পরিবারকে ত্যাগ করেন নাজিরা। তিন বছরের মেয়েকে সঙ্গে নিয়ে চলে যান অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাট্রেনীকন্যা এলাকায়। মেয়ের খোঁজখবর রাখতে থাকেন প্রাক্তন স্বামী আজাহার লস্কর। হঠাৎ খবর পান, মেয়ে ‘দুর্ঘটনায়’ মারা গিয়েছে। কিন্তু সন্দেহ হওয়ায় তিনি পারুলিয়া কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেন।

এরপরেই ডায়মন্ড হারবার পুলিশ জেলার সহযোগিতায় অন্ধ্রপ্রদেশ পুলিশ তদন্তে নামে। তদন্তে উঠে আসে ভয়ঙ্কর তথ্য। প্রথমে মৃত্যুকে ‘দুর্ঘটনা’ বলে চালালেও পরে পুলিশের চাপে ভেঙে পড়েন নাজিরা। স্বীকার করেন, নতুন জীবনে ‘বাধা’ হয়ে দাঁড়াচ্ছিল শিশুটি। তাই প্রেমিকের সঙ্গে মিলেই মেয়েকে আছাড় মেরে খুন করেন।

জানা গিয়েছে, বর্তমানে অন্তঃসত্ত্বা নাজিরা দাবি করেছেন তাঁর গর্ভে প্রেমিক তাজউদ্দিনের সন্তান। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রীকাকুলামে শিশুটির দেহ কবরস্থ করা হয়েছে।

ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুনকুমার দে বলেন, “প্রেমিকের সঙ্গে সংসার করতে গিয়েই মা নিজেই নিজের সন্তানকে খুন করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

অন্যদিকে, খুন হওয়া শিশুর বাবা আজাহার লস্করের দাবি, “ওরা যেন কোনও ভাবেই ছাড়া না পায়। প্রশাসন কঠোর শাস্তির ব্যবস্থা করুক।”

ঘটনা ঘিরে দক্ষিণ ২৪ পরগনা জুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। প্রশ্ন উঠছে, মাতৃত্বের চেয়ে কি প্রেম বড় হয়ে উঠল?


```