Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

পার্ক সার্কাসে মাঝরাতে বাড়ির চাঙড় ভেঙে দুর্ঘটনা! ঘুমের মধ্যেই প্রাণ হারালেন এক প্রৌঢ়া

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। ভোরের ছুটে এসে তাঁরা ঘরের ভিতর আটকে পড়া পরিবারটিকে বের করে আনেন। তাঁদেরই তৎপরতায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়।

পার্ক সার্কাসে মাঝরাতে বাড়ির চাঙড় ভেঙে দুর্ঘটনা! ঘুমের মধ্যেই প্রাণ হারালেন এক প্রৌঢ়া

পার্ক সার্কাসে দুর্ঘটনা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 5 January 2026 11:34

দ্য ওয়াল ব্যুরো: পার্ক সার্কাসের লোহাপুল এলাকায় ভোররাতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক প্রৌঢ়া। মৃতের নাম রাবিয়া খাতুন। সোমবার ভোর তিনটে নাগাদ তিন তলা একটি পুরনো বাড়ির সিলিং ভেঙে পড়লে (Ceiling of collapse in Park Circus) এই দুর্ঘটনা ঘটে। চাঙড় খসে পড়ায় আহত হয়েছেন শিশু-সহ আরও কয়েক জন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছে বাড়ির বিপজ্জনক অংশ।

প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, বাড়িটির একতলায় ভাড়া থাকতেন রাবিয়া খাতুন। দুর্ঘটনার সময়ে ঘরের সবাই গভীর ঘুমে ছিলেন। হঠাৎ সিলিংয়ের একটি বড় অংশ ভেঙে তাঁদের উপরে পড়ে যায় (Park Circus Accident)। চাঙড়ের ভারে রাবিয়া ঘটনাস্থলেই মারা যান বলে অনুমান। বাকি সদস্যদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। কিন্তু চিকিৎসকরা রাবিয়াকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। তাদের একজনকে চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও অপর শিশু ও দু’জন প্রাপ্তবয়স্ক এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। ভোরের ছুটে এসে তাঁরা ঘরের ভিতর আটকে পড়া পরিবারটিকে বের করে আনেন। তাঁদেরই তৎপরতায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়।

এদিকে, বাড়িটির রক্ষণাবেক্ষণ ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে  (Park Circus Accident)। স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরেই ওই বাড়িতে কোনও ধরনের মেরামতির কাজ হয়নি। ভাড়াটিয়ারা নাকি বার বার মালিককে মেরামতির কথা জানালেও সুরাহা হয়নি। তাঁদের দাবি, দীর্ঘ দিনের অবহেলার ফলেই এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে।

পুলিশ ইতিমধ্যে বাড়ির সংলগ্ন গলির মুখে ব্যারিকেড করে দিয়েছে যাতে বিপজ্জনক অংশের আরও ক্ষতি বা নতুন দুর্ঘটনা এড়ানো যায়। ভবনটির স্থায়িত্ব ও কাঠামোগত ত্রুটি নিয়ে পরবর্তী তদন্ত শুরু হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাড়িটা অনেক পুরনো। সিলিংয়ের ওই অংশটা নষ্ট হয়ে গিয়েছিল। মালিক যদি আগেই দেখতেন, হয়তো আজ এমন ঘটনা ঘটত না।"


```