দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাত দেড়টা। তার পর থেকে সোমবার দুপুর দু’টো, ঘড়ির কাঁটা বারো ঘণ্টা ঘুরলেও আনন্দপুরের (Anandpur , Terrible Fire) মোমো প্রস্তুতকারক কারখানার আগুন এখনও পুরোপুরি নেভেনি। দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে থাকলেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। সব চেয়ে উদ্বেগের বিষয়, কারখানার নিখোঁজ ৬জন কর্মীর মধ্যে তিনজন মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। বাকি তিনজনের এখনও খোঁজ নেই (3 missing)।
সূত্রের খবর, আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর দুপুর ২টো নাগাদ গ্যাসকাটার নিয়ে ভিতরে ঢুকেছেন দমকলকর্মীরা। দুপুরে ঘটনাস্থলে এসে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “পুলিশ ও দমকল একযোগে কাজ করছে। ধোঁয়ার জেরে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। তবে আগের চেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে।"




