Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

টালিগঞ্জে বৃদ্ধের রহস্যমৃত্যু, বহুতলের ছাদ থেকে কীভাবে পড়ে গেলেন, তদন্তে পুলিশ

প্রতিবেশীরা জানিয়েছেন, বৃদ্ধকে তাঁদের কাছে স্বাভাবিক মানুষ বলেই মনে হত। তবুও হঠাৎ এমন ঘটনায় আশপাশে আতঙ্কের পাশাপাশি কৌতূহলও বাড়ছে।

টালিগঞ্জে বৃদ্ধের রহস্যমৃত্যু, বহুতলের ছাদ থেকে কীভাবে পড়ে গেলেন, তদন্তে পুলিশ

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 30 August 2025 12:15

দ্য ওয়াল ব্যুরো: টালিগঞ্জের (Tollygunge) ম্যুর অ্যাভিনিউয়ে এক বৃদ্ধের রহস্য মৃত্যুকে (Old Man Death) কেন্দ্র করে অনেক প্রশ্ন উঠেছে। তিনি খুন হয়েছেন না আত্মহত্যা করেছেন, এই নিয়ে ধন্দে পুলিশ (Kolkata Police)। যদিও প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অসাবধানতার কারণেই মৃত্যু হয়েছে বৃদ্ধের।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার একটি বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। ঘটনাস্থল থেকেই তাঁকে দ্রুত এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে ঠিক কীভাবে এই মৃত্যু ঘটল, তা নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর ঘটনায় আত্মহত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একইসঙ্গে অন্য কোনও অস্বাভাবিক পরিস্থিতি থেকেও এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। তাই ঘটনার আসল কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার আকস্মিকতায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। প্রতিবেশীরা জানিয়েছেন, বৃদ্ধকে তাঁদের কাছে স্বাভাবিক মানুষ বলেই মনে হত। তবুও হঠাৎ এমন ঘটনায় আশপাশে আতঙ্কের পাশাপাশি কৌতূহলও বাড়ছে।

পরিবারের তরফে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি। আত্মহত্যা না অন্য কোনও রহস্যজনক কারণ- এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ও স্থানীয়রা। তদন্তে কী তথ্য সামনে আসে, এখন তাকিয়ে ম্যুর অ্যাভিনিউয়ের বাসিন্দারা।


```