Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

আসানসোলে শুটআউট! বাইকে করে এসে গুলি পুরসভার কর্মীকে, সিসিটিভি-তে ধরা পড়ল দৃশ্য

পুলিশ প্রাথমিকভাবে খতিয়ে দেখছে, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণ এই হামলার পিছনে। রাত দুপুরের এই শুটআউটে রীতিমতো আতঙ্কে কুলটির বাসিন্দারা।

আসানসোলে শুটআউট! বাইকে করে এসে গুলি পুরসভার কর্মীকে, সিসিটিভি-তে ধরা পড়ল দৃশ্য

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 30 August 2025 11:59

দ্য ওয়াল ব্যুরো: আবারও রাজ্যে গুলি চলার ঘটনা এবং মৃত্যু। আসানসোলের (Asansol) কুলটিতে (Kulti) রাতদুপুরে চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার সন্ধের কিছু পরেই বাইকে চড়ে পুরসভার এক অস্থায়ী কর্মীকে (Corporation Worker) ধাওয়া করে পরপর গুলি চালায় দুই দুষ্কৃতী। মুহূর্তের সেই ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় (CCTV Footage)।

এই ঘটনার পর গুরুতর জখম অবস্থায় আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যু হয়েছে তাঁর। ঘটনার তদন্তে শুরু করে ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার (Arrest) করেছে কুলটি থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ যুবকের নাম জাভেদ বারিক। বাড়ি কুলটির নিয়ামতপুরের রহমান পাড়া। শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের নিশানায় পড়েন তিনি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তায় আগে থেকেই বাইক নিয়ে ওঁত পেতে ছিল দু’জন। জাভেদ হেঁটে যেতেই পিছন থেকে ধাওয়া করে এক দুষ্কৃতী কপাল লক্ষ্য করে গুলি চালায়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন জাভেদ। এরপর বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

আসানসোল পুরসভার প্রাক্তন কাউন্সিলর মীর হাকিমের বক্তব্য, “আমরা পার্টি অফিসে ছিলাম, তখনই খবর এল। ছেলেটি খুব শান্ত স্বভাবের, কোনও বেআইনি কাজে যুক্ত নয়। কেন ওকে গুলি করা হল, তা বোঝা যাচ্ছে না। পুলিশ তদন্ত করছে, আমরা ভরসা রাখছি।”

পুলিশ প্রাথমিকভাবে খতিয়ে দেখছে, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণ এই হামলার পিছনে। রাত দুপুরের এই শুটআউটে রীতিমতো আতঙ্কে কুলটির বাসিন্দারা।

শুক্রবারই কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙায় খুন হয়েছেন এক তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে জোরপাটকি পঞ্চায়েত এলাকায়। বিবাদ থামাতে গিয়ে মাথায় শাবলে বারবার আঘাতে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। নাম সঞ্জয় বর্মন। অভিযুক্ত ২ জনকেই গ্রেফতার করেছে পুলিশ।


```