Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নিম্নচাপ সরলেও মিলবে না রেহাই! দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি সপ্তাহজুড়ে, উত্তরে ধসের আশঙ্কা

আগামী দু’দিনের মধ্যে ঝাড়খণ্ড হয়ে ছত্তীসগড়ের দিকে এগোবে নিম্নচাপ তবে রাজ্যে বৃষ্টি চলবে।

নিম্নচাপ সরলেও মিলবে না রেহাই! দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি সপ্তাহজুড়ে, উত্তরে ধসের আশঙ্কা

ফাইল ছবি

শেষ আপডেট: 9 July 2025 17:50

দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর রয়েছে নিম্নচাপ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিমি উপর পর্যন্ত বিস্তৃত এই সাইক্লোনিক সার্কুলেশন ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে। আগামী দু’দিনের মধ্যে এটি ঝাড়খণ্ড হয়ে ছত্তীসগড়ের দিকে এগোবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপ সরে গেলেও রাজ্যে বৃষ্টি চলবে আগামী কয়েকদিন।

আবহাওয়াবিদ জানাচ্ছেন, রাজ্যে সক্রিয় রয়েছে বর্ষা। তাই বৃষ্টি চলবে। আগামী সাতদিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বঙ্গের দুই দিকের জেলাতেই। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়াতেও বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ অর্থাৎ বুধবার ও আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। মালদহ, আলিপুরদুয়ার এবং দার্জিলিঙে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তাই ধস নামতে পারে বলে সতর্ক করেছে আলিপুর। এই  সম্ভাবনা রয়েছে মূলত ১৪ ও ১৫ জুলাই।

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম-সহ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ১১ ও ১২ জুলাই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। আবার ১৩ জুলাই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ঝড়-বৃষ্টি হতে পারে। ওই দিনই দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওড়া, কলকাতা ও হুগলিতে ১০, ১১ ও ১২ জুলাই সকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ১৩ ও ১৪ জুলাই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে।

উত্তরবঙ্গের নিচু এলাকাগুলিতে জল জমার সম্ভাবনা রয়েছে। শস্যেরও ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস।

তবে, বর্ষাকাল চলবে সেপ্টেম্বর পর্যন্ত। ফলে কম-বেশি বৃষ্টি সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

গত ২৪ ঘণ্টায় (গতকাল সকাল থেকে আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত) যেসব জায়গায় উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে, শ্রীনিকেতন- ৯৪.৮ মিলিমিটার ও বর্ধমান- ৭৩.৪ মিলিমিটার।


```