Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে বাড়বে বর্ষার দাপট

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে বাড়বে বর্ষার দাপট

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 4 July 2025 10:54

দ্য ওয়াল ব্যুরো: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে সোমবার থেকে ফের শুরু হতে পারে ভারী বৃষ্টিপাত। শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়। সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।

এদিকে উত্তরবঙ্গে শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।

সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদায়। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। বুধবার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা।

কলকাতায় রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া বইবে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আকাশ থাকবে মেঘলা অথবা আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ ছিল ৩১.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮০–৯৫ শতাংশ। বৃষ্টিপাত ২.৫ মিমি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, কর্ণাটক, কঙ্কণ ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং ওড়িশায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, পন্ডিচেরি, উত্তরাখণ্ড, সিকিম ও রাজস্থানে।
 


```