Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ঘরবদলের ইঙ্গিত? তৃণমূলে যোগদানের জল্পনায় মুখ খুললেন দিলীপ ঘোষ

তবে কি কোনও ‘চমক’ আসতে চলেছে? প্রশ্নের উত্তরে রহস্যময় হাসি।

ঘরবদলের ইঙ্গিত? তৃণমূলে যোগদানের জল্পনায় মুখ খুললেন দিলীপ ঘোষ

শেষ আপডেট: 4 July 2025 10:41

দ্য ওয়াল ব্যুরো: তাঁর হাঁটা-চলা, কথাবার্তা - সব কিছুতেই জড়ানো রাজনীতির ‘স্পার্ক’। শুক্রবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে ফের সেই আগুনে ইন্ধন জোগালেন দিলীপ ঘোষ। তৃণমূলে যোগদানের জল্পনা নিয়ে মুখ খুললেন, কিন্তু উত্তরটা যেন প্রশ্নকেই আরও ঘনীভূত করে দিল।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কথায়, “আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে। ডাকলে যাব, না ডাকলে যাব না। ভগবানের খাতায় নাম লেখা আছে।”

এটুকু শুনেই রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য। রাজ্য বিজেপির নতুন সভাপতির সংবর্ধনায় অনুপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। তার আগে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিতি। সব মিলিয়ে জল্পনার আগুনে ঘি অব্যাহত। আর সেই আগুনে দিলীপ নিজেই বলছেন, “কল্পনা করতে তো পয়সা লাগে না। দিলীপ ঘোষ মার্কেটে আছে, এটুকু ঠিক।”

তবে কি কোনও ‘চমক’ আসতে চলেছে? প্রশ্নের উত্তরে রহস্যময় হাসি।

তৃণমূলের সঙ্গে সম্পর্কের প্রশ্নে তাঁর সাফাই, “কুণাল, অরূপদের সঙ্গে সম্পর্ক বহু পুরনো। আজও আছে, ভবিষ্যতেও থাকবে। আমি কাল শত্রু, আজ বন্ধু - এভাবে ভাবি না। আমার কারও সঙ্গে তিক্ততা নেই।”

সম্প্রতি রাজ্য সরকারের আমন্ত্রণে জগন্নাথ মন্দির উদ্বোধনে হাজিরাও বিতর্কে ঘি ঢেলেছে। এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন, “আমি গিয়েছি একজন সম্মানীয় নাগরিক হিসেবে। আমারও ট্যাক্সের টাকা রয়েছে ওই মন্দির তৈরিতে। এটা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।”

সব মিলিয়ে এখনই কিছু স্পষ্ট নয়। কিন্তু একটা ব্যাপার স্পষ্ট, দিলীপ ঘোষকে ঘিরে জল্পনার বাজার এখনও গরম! ২১ জুলাইয়ের আগে আরও কি চমক অপেক্ষা করছে? আপাতত উত্তর অজানাই।


```