Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

'মনে করছেন দিঘার রথযাত্রা করে ভোট পেয়ে যাবেন, কিন্তু সন্দেহ আছে', মমতাকে খোঁচা দিলীপের

দিঘার রথযাত্রা নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার কার্যত বাড়াবাড়ি করছে বলে মনে করছেন দিলীপ ঘোষ। তাঁর সাফ কথা, দেখে মনে হচ্ছে এর আগে কেউ রথযাত্রা দেখেনি। 

'মনে করছেন দিঘার রথযাত্রা করে ভোট পেয়ে যাবেন, কিন্তু সন্দেহ আছে', মমতাকে খোঁচা দিলীপের

দিলীপ ঘোষ

শেষ আপডেট: 25 June 2025 11:20

দ্য ওয়াল ব্যুরো: দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Temple) প্রথমবার আয়োজিত হচ্ছে রথযাত্রা (Rathyatra)। বুধবারই দিঘার উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলে জানা গেছে। তবে তাঁর এই সফর এবং দিঘার রথযাত্রা নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কালীগঞ্জ থেকে শুরু করে চাকরিহারাদের ইস্যু নিয়ে কটাক্ষ করেছেন তিনি।

বর্ষীয়ান বিজেপি নেতার দাবি, ২০২৬ সালের নির্বাচনকে মাথায় রেখেই যা করার করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রাথমিক লক্ষ্যই হচ্ছে ভোট। ঠিক কী বক্তব্য দিলীপের? তিনি বলছেন, ''পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনও কাজ নেই। না উন্নয়ন করার, না কোনও সমস্যা সমাধানের ইচ্ছে রয়েছে। চাকরিহারারা রাস্তায় বসে আছেন, তাঁদের সঙ্গে কথা বলার সময় নেই। আগামী বছর স্কুলগুলি উঠে যাবে কিনা তা কেউ জানে না। তবে ২৬-এর ভোটকে মাথায় রেখে এই উৎসব করা হচ্ছে। পুরো প্রশাসনকে এটার পিছনে লাগিয়ে দিয়েছে।''

দিঘার রথযাত্রা নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার কার্যত বাড়াবাড়ি করছে বলে মনে করছেন দিলীপ ঘোষ। তাঁর সাফ কথা, ''দেখে মনে হচ্ছে এর আগে কেউ রথযাত্রা দেখেনি। আর কোথাও যেন রথযাত্রা হয়নি। ৬০০ বছর ধরে দেশে রথযাত্রা হয়ে আসছে। কিন্তু সরকারি টাকায় এই ধরনের উৎসব, কার্নিভাল ছাড়া আগে হয়নি। ওঁর (পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়) মনে হচ্ছে এটা করে ভোট পেয়ে যাবেন। কিন্তু আমার খুব সন্দেহ আছে।''

এই প্রসঙ্গে কালীগঞ্জের প্রসঙ্গ টেনে বিজেপি নেতার খোঁচা, প্রশাসন সব জায়গায় চুরমার হয়ে গেছে। পুলিশ-প্রশাসনের কোথাও উপস্থিতি দেখা যায় না। কালীগঞ্জের ঘটনায় প্রমাণিত পুলিশ দুর্নীতিগ্রস্থ। বাংলা দুর্বৃত্তদের হাতে। দিলীপের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ললিপপ দেখিয়ে ভোটে জেতার চেষ্টা করছেন।

কালীগঞ্জের উপনির্বাচনে তৃণমূল জেতার পর বিজয়যাত্রা বেরিয়েছিল। অভিযোগ, সেখান থেকেই বোমা মারা হয়। তাতে এক নাবালিকার মৃত্যু হয়েছে। এই ঘটনায় গোটা রাজ্য তোলপাড়। ইতিমধ্যে পুলিশ একাধিক গ্রেফতারি করলেও শাসক দলের প্রতি বিরোধীদের আক্রমণ বহাল রয়েছে। এই নিয়েই দিলীপের মন্তব্য, দিনের আলোয় এইভাবে বোমা নিয়ে কেউ বিজয় উৎসব করে কোনও দিন দেখেননি তিনি। তবে তাঁর ধারণা, আরজি করের ঘটনা থেকে বগটুইয়ের ঘটনা যেমন চাপা পড়ে গেছে, এটাও তাই হবে। 


```