Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

'ভোটার বুঝে বেছে বেছে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী', কালীগঞ্জের ঘটনায় খোঁচা দিলীপের

নাবালিকার মৃত্যুর ঘটনায় আপাতত তোলপাড় রাজ্যজুড়ে। বিরোধী শিবির বলছে, তৃণমূল জমানায় এই ঘটনা স্বাভাবিক হয়ে গেছে। ভোট এলেই মৃত্যু। 

'ভোটার বুঝে বেছে বেছে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী', কালীগঞ্জের ঘটনায় খোঁচা দিলীপের

দিলীপ ঘোষ

শেষ আপডেট: 24 June 2025 11:40

দ্য ওয়াল ব্যুরো: কালীগঞ্জ উপনির্বাচনে (Kaligunj Byelection) জিতেছে তৃণমূল কংগ্রেস (TMC)। কিন্তু জেতার পরই সেখানে বোমাবাজি হয় এবং তার আঘাতে মৃত্যু হয় এক নাবালিকার। এই ঘটনায় কাঠগড়ায় উঠেছে শাসক শিবিরই। ইতিমধ্যে ৪ অভিযুক্ত গ্রেফতারও হয়েছে। এই ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) খোঁচা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, উনি বেছে বেছে দুঃখপ্রকাশ করেন।

নাবালিকার মৃত্যুর ঘটনায় (Minor Girl Death) আপাতত তোলপাড় রাজ্যজুড়ে। বিরোধী শিবির বলছে, তৃণমূল জমানায় এই ঘটনা স্বাভাবিক হয়ে গেছে। ভোট এলেই মৃত্যু। বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষের কথাও একই। তাঁর মন্তব্য, ''পশ্চিমবঙ্গে নির্বাচন হলেই প্রাণহানি হবে। পঞ্চায়েত ভোট থেকে শুরু করে উপনির্বাচন, সব ভোটে এমন হয়, এটা দুর্ভাগ্যজনক। পরিস্থিতি এমন যে, নমিনেশন থেকে ভোট গণনা, যে কোনও সময় খুন হতে পারে।'' কালীগঞ্জের ঘটনা প্রসঙ্গে দিলীপ বলেন, একজন নাবালিকাকে যেভাবে খুন করা হল সেটা তৃণমূল রাজনীতির নমুনা।

উপনির্বাচনে জয়ের পর বোমাবাজিতে নাবালিকার মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই দুঃখপ্রকাশ নিয়েও তাঁকে নিশানা করেছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, ''মুর্শিদাবাদের গোবিন্দ দাস বা তাঁর ছেলে মারা গেলে দুঃখপ্রকাশ করেন না, অথচ মুসলিম বাড়ির মেয়ে মারা গেলে করেন। কারণ তাঁরা ওঁর ভোটার। তাই মুখ্যমন্ত্রীর দুঃখপ্রকাশও খুব সিলেক্টিভ। এই ঘটনা এটাই প্রমাণ করে।''

প্রসঙ্গত, তৃণমূলের বিজয়মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয়েছে দশ বছরের ওই নাবালিকার বলেই অভিযোগ। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধেয় যখন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ-এর জয় নিশ্চিত হয়ে গিয়েছিল, তখন থেকেই কালীগঞ্জে শুরু হয় বিজয়ের আনন্দ মিছিল। অভিযোগ, সেই মিছিল থেকেই সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে সকেট বোমা ছোড়া হয়। তামান্না সে সময় বাড়ির সামনে ছিল। বোমার ঘায়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।


```