Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যু, চার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয়েছে দশবছরের এক নাবালিকার। ঘটনায় চারজনকে গ্রেফতার করল পুলিশ।

কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যু, চার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

বোমায় নিহত তামান্না

শেষ আপডেট: 24 June 2025 10:40

দ্য ওয়াল ব্যুরো: নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের (Kaliganj By Election) বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয়েছে দশবছরের এক নাবালিকার (Kaliganj Minor Girl Death)। ঘটনায় চারজনকে গ্রেফতার (Arrest) করল পুলিশ।

মৃতের নাম তামান্না খাতুন, বয়স মাত্র ১০ বছর। বড় চাঁদঘর পঞ্চায়েত এলাকার মোলান্দা গ্রামের বাসিন্দা সে এই নাবালিকা। সোমবার সন্ধেয় যখন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ-এর জয় নিশ্চিত হয়ে গিয়েছিল, তখন থেকেই কালীগঞ্জে শুরু হয় বিজয়ের আনন্দ মিছিল।

অভিযোগ, সেই মিছিল থেকেই সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে সকেট বোমা ছোড়া হয়। তামান্না সে সময় বাড়ির সামনে ছিল। বোমার ঘায়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শুরু হয় চাপানউতোর, রাজনৈতিক তরজা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত তদন্তে নামে। মঙ্গলবার সকালে কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়, “কালীগঞ্জে শিশুমৃত্যুর ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মঙ্গলবার সকাল সকাল কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় সোমবার আদর শেখ, মানোয়ার শেখ, কালু শেখ এবং আনওয়ার শেখ নামে চার জন মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের আজ, মঙ্গলবারই আদালতে পেশ করা হবে।

বস্তুত, সোমবার বিকেলেই এই ঘটনায় উদ্বেগপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। ঘটনায় শোকপ্রকাশ করেন কালীগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী আলিফাও।
 


```