Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

বিধানসভা নির্বাচনের আগে নতুন দল গড়ছেন দিলীপ? গোপন বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগেই রাজ্য রাজনীতিতে জোরালো গুঞ্জন—নতুন একটি রাজনৈতিক দল তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গে। রবিবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের পর এই জল্পনা আরও জোরালো হয়েছে। 

বিধানসভা নির্বাচনের আগে নতুন দল গড়ছেন দিলীপ? গোপন বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে

দিলীপ ঘোষ

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 22 June 2025 23:56

দ্য ওয়াল ব্যুরো: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগেই রাজ্য রাজনীতিতে জোরালো গুঞ্জন—নতুন একটি রাজনৈতিক দল তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গে। রবিবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের পর এই জল্পনা আরও জোরালো হয়েছে। এবং এই সম্ভাব্য দলের নেতৃত্বে থাকতে পারেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ—এমনটাই শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে।

গুঞ্জন আরও ঘনীভূত হয়েছে এই কারণে যে, নতুন দলের নাম হিসেবে উঠে এসেছে ‘পশ্চিমবঙ্গ হিন্দুসেনা’। দিলীপ ঘোষের পাশাপাশি বিজেপি-র একাধিক প্রাক্তন নেতা ও কর্মী এই নতুন রাজনৈতিক উদ্যোগে সামিল হতে পারেন বলেও খবর। এমনকি, কলকাতা ও বিধাননগরে ইতিমধ্যেই বেশ কয়েকটি গোপন বৈঠক হয়েছে বলেও দাবি করা হয়েছে সংবাদমাধ্যমের রিপোর্টে। তবে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তিনি চুপ থাকলেও জল্পনার আগুন আরও ছড়াচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, যে দিলীপ ঘোষ এক সময় বাংলায় বিজেপির উত্থানের অন্যতম মুখ ছিলেন, তিনি এখন ক্রমশ কোণঠাসা। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বাংলা সফরেও তাঁর অনুপস্থিতি চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলের মতে, তাতে দিলীপ ঘোষের মনোবিদ্বেষ কিংবা রাজনৈতিক অভিমান প্রকাশ পাচ্ছে। যদিও আরএসএসের তরফে তাঁকে ‘নিজস্ব পথে’ কাজ করার ছাড়পত্র দেওয়া হয়েছে বলেই খবর।

এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এটি একদিকে যেমন গেরুয়া শিবিরের ভেতরের চাপানউতোরকে সামনে আনছে, তেমনই আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজনীতির চিত্রনাট্যে এক নতুন মোড়ের ইঙ্গিতও দিচ্ছে। 


```