Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

'যন্ত্রণায় কাতরাচ্ছে...' নিউটাউনে খাবারে বিষ মিশিয়ে ১০টি পথকুকুরকে হত্যার চেষ্টা, মৃত ১

পথকুকুরদের খাওয়ানো খাবারে নাকি কেউ বা কারা মিশিয়ে দিয়েছে বিষ! অভিযোগে সরব মৈত্রেয়ী পাঠক নামের এক প্রাণীপ্রেমী, যিনি দীর্ঘদিন ধরেই নিউটাউনের ওই এলাকায় পথকুকুরদের দেখভাল করেন। 

'যন্ত্রণায় কাতরাচ্ছে...' নিউটাউনে খাবারে বিষ মিশিয়ে ১০টি পথকুকুরকে হত্যার চেষ্টা, মৃত ১

শাস্তির দাবিতে সোচ্চার পশুপ্রেমীরা

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 22 June 2025 22:31

দ্য ওয়াল ব্যুরো: নিউটাউনের অভিজাত আবাসনের বাইরের দৃশ্য দুঃস্বপ্নের মতো—একসঙ্গে ১০টি পথকুকুর, যন্ত্রণায় কাতর, নিথর হয়ে পড়ে আছে রাস্তায়। কেউ চিৎকার করছে, কেউ নড়ার শক্তিটুকুও হারিয়েছে। রাস্তায় বেরনো মানুষদের চোখ ছানাবড়া। আর তারপরেই সামনে আসে এক অমানবিক চক্রান্তের ছায়া।

পথকুকুরদের খাওয়ানো খাবারে নাকি কেউ বা কারা মিশিয়ে দিয়েছে বিষ! অভিযোগে সরব মৈত্রেয়ী পাঠক নামের এক প্রাণীপ্রেমী, যিনি দীর্ঘদিন ধরেই নিউটাউনের ওই এলাকায় পথকুকুরদের দেখভাল করেন। তিনিই টেকনো সিটি থানায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিধাননগর পুলিশ কমিশনারেট জানিয়েছে, তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩২৫ ধারার পাশাপাশি পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের ১১ ধারায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে তদন্তও। মৈত্রেয়ী জানান, বিষক্রিয়ায় আক্রান্ত ১০টি কুকুরের মধ্যে একটি ইতিমধ্যেই মারা গিয়েছে, একটি নিখোঁজ এবং বাকি ৮টি স্থানীয় হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আবাসনের সামনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় পশুপ্রেমীরা জানিয়েছেন, নিউটাউনে পথকুকুরদের প্রতি নিষ্ঠুরতা নতুন নয়। গত কয়েক মাস ধরেই চলছিল হেনস্থা, বিরক্তি, হুমকি—এবার তা পরিণত হল মারাত্মক ষড়যন্ত্রে। "আমরা কিছু মহিলারা মিলে বহুদিন ধরে এই কুকুরদের খাওয়াই, ওদের চিকিৎসা করি। কিন্তু কিছু বাসিন্দা বরাবর আমাদের বিরোধিতা করে এসেছেন। আমরা সন্দেহ করছি, তাদের মধ্যে কেউই হয়তো এই জঘন্য কাজ করেছে," বলছেন মৈত্রেয়ী।

An FIR was filed after 10 dogs were poisoned in Kolkata.

তবে তিনি এ-ও জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলা ঠিক হবে না। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই বলছেন, একটি সভ্য সমাজে পশুদের প্রতিও সহানুভূতি থাকা উচিত, সেখানে এমন পরিকল্পিত হত্যার চেষ্টার ঘটনা যেন সভ্যতাকেই প্রশ্নবিদ্ধ করছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার পশুপ্রেমীরা। 


```