Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

অনুব্রত ফোনে যা বলেছিলেন, মনোজিতরা তা করে দেখিয়েছেন, এরাই তৃণমূলের গর্ব: দিলীপ

কসবা কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে নিয়ে আদালতে পুলিশ বক্তব্য ঘিরেও চাঞ্চল্য ছড়িয়েছে। বলা হয়েছে, সে প্রভাবশালী, তার যেন জামিন না হয়।

অনুব্রত ফোনে যা বলেছিলেন, মনোজিতরা তা করে দেখিয়েছেন, এরাই তৃণমূলের গর্ব: দিলীপ

দিলীপ ঘোষ

শেষ আপডেট: 3 July 2025 11:42

দ্য ওয়াল ব্যুরো: মাত্র কয়েক সপ্তাহ আগের ঘটনা। বোলপুরের আইসিকে ফোনে কুকথা বলে সংবাদ শিরোনামে এসেছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। পুলিশের মা-বোন তুলে চূড়ান্ত নোংরা কথা বলেও অবশ্য তিনি গ্রেফতার হননি। এই ঘটনার পর কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার হয়েছেন তিনজন যুব তৃণমূল নেতা। বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) দুটি ইস্যুকে মিলিয়ে দিয়েছেন। তাঁর কথায়, অনুব্রত মুখে যা বলেছিলেন, এরা সেটাই করে দেখিয়েছেন।

কসবার ঘটনায় (Kasba Law Incident) গ্রেফতার হয়েছেন মনোজিৎ মিশ্র, যিনি আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছিলেন এবং কলেজেও চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। বাকি দুই অভিযুক্ত জইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় কলেজেরই বর্তমান পড়ুয়া। দিলীপ ঘোষের মন্তব্য, এরা আদতে তৃণমূলের গর্ব। এদের সম্মান দেওয়া উচিত দলের পক্ষ থেকে! কেন এমন বললেন তিনি, তার ব্যাখ্যাও দিয়েছেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি।

দিলীপ বলছেন, ''মনোজিতের মতো লোকেরা পুলিশকে চালায়। কলেজের রাশও তাদের হাতে। কে চাকরি করবে, কে করবে না, কে পাশ করবে, করবে না, সব সিদ্ধান্ত তাদের। প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সকলেই ওদের কথা মতো চলেন। এদের কোনও ক্ষমতা নেই।'' বিজেপি নেতার আরও সংযোজন, ''তৃণমূলের তরফেও ওদের মতো নেতাদের কলেজ, বিশ্ববিদ্যালয়ে রাখা হয়েছে। যাতে অনায়াসে তারা ঢুকতে-বেরতে পারে। আদতে ইউনিয়ন রুমগুলি এক-একটি তৃণমূল পার্টি অফিস। সেখানে মদ-গাঁজা, জুয়া, ধর্ষণের আসর বসে।''

অনুব্রত কাণ্ডের প্রসঙ্গ টেনে দিলীপের বক্তব্য, ''পুলিশকে হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। কী করবেন, কী না করবেন মুখে বলেছিলেন। আর এদিকে মনোজিতরা তা করে দেখিয়েছেন। তাই তৃণমূলের উচিত তাদের পুরষ্কার দেওয়া। কারণ এরা আরও এক ধাপ এগিয়ে গেছে।''  

ইতিমধ্যে আবার কসবা কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে নিয়ে আদালতে পুলিশ বক্তব্য ঘিরেও চাঞ্চল্য ছড়িয়েছে। বলা হয়েছে, সে প্রভাবশালী, তার যেন জামিন না হয়। পুলিশের তরফে সাফ জানানো হয়েছে, মূল অভিযুক্ত অত্যন্ত প্রভাবশালী। তাঁর জামিন মঞ্জুর হলে গোটা তদন্ত প্রক্রিয়া বিপন্ন হতে পারে। এমনকী, সাক্ষীদের ভয় দেখানো, তথ্যপ্রমাণ লোপাটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

পুলিশ এমন দাবি করায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তদন্তে কি প্রশাসনিক বা রাজনৈতিক প্রভাব পড়তে পারে? মূল অভিযুক্তের পরিচিতি নিয়ে যেভাবে গুঞ্জন চলছে, তা কি এ বার পরোক্ষে মেনে নিল পুলিশও? 


```