Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কসবা কলেজে ধর্ষণ: রাজ্য বার কাউন্সিলের আইনজীবী তালিকা থেকে নাম বাদ গেল মূল অভিযুক্তের

তৃণমূল ছাত্র পরিষদের ঘনিষ্ঠ বলে পরিচিত অভিযুক্ত ওই যুবক কলেজের প্রাক্তনী, এবং অস্থায়ী কর্মী হিসেবেও যুক্ত ছিলেন। পাশাপাশি আলিপুর আদালতে আইনজীবী হিসেবে কাজ করতেন তিনি।

কসবা কলেজে ধর্ষণ: রাজ্য বার কাউন্সিলের আইনজীবী তালিকা থেকে নাম বাদ গেল মূল অভিযুক্তের

ফাইল ছবি

শেষ আপডেট: 2 July 2025 19:38

দ্য ওয়াল ব্যুরো: কসবার ল কলেজের (Kasba Law College) গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র (Manojit Mishra) আইনজীবী (Lawyer) হিসেবে প্র্যাকটিস করছিলেন। তাঁকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে কলেজ থেকে। এবার মনোজিতের নাম বাতিল করা হল রাজ্যের আইনজীবী তালিকা থেকেও। ঘটনার ৮ দিনের মাথায় কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য বার কাউন্সিল (State Bar Council)।

এই সিদ্ধান্তের কথা জানিয়ে বার কাউন্সিলের চেয়ারম্যান অশোককুমার দেব বলেন, “তার এনরোলমেন্ট বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় বার কাউন্সিলেও এই সিদ্ধান্ত জানানো হবে। অভিযুক্তের সঙ্গে এখন থেকে বার কাউন্সিল বা কোনও আইনজীবী সংগঠনের কোনও সম্পর্ক থাকবে না।”

তৃণমূল ছাত্র পরিষদের ঘনিষ্ঠ বলে পরিচিত অভিযুক্ত ওই যুবক কলেজের প্রাক্তনী, এবং অস্থায়ী কর্মী হিসেবেও যুক্ত ছিলেন। পাশাপাশি আলিপুর আদালতে আইনজীবী হিসেবে কাজ করতেন তিনি। কিন্তু অভিযুক্ত হিসেবে নাম জড়ানোর পর, আর তাকে আদালতে আইনজীবী হিসেবে দেখা যাবে না।

মনোজিৎ ছাড়া বাকি যে দুজন অভিযুক্ত রয়েছে - জইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়, তারা যাতে আর কোনও কলেজে ভর্তি হতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে এও জানা গেছে, গণধর্ষণের ঘটনার তদন্তভার গেছে গোয়েন্দা বিভাগের হাতে। অভিযুক্তদের বিরুদ্ধে নতুন ধারাও যোগ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতার জবানবন্দি ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে তদন্তকারী দল। গোয়েন্দা বিভাগ এই সমস্ত তথ্য খতিয়ে দেখে তদন্তের গতিপথ নির্ধারণ করবে।


```