Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

'মমতার সৌজন্যে কসবার ল কলেজ এখন বাংলার লজ্জা', তীব্র আক্রমণ শুভেন্দুর

রাসবিহারী থেকে মিছিল করে কসবা কলেজ চত্বরে আসেন শুভেন্দু অধিকারী। তারপর সভা করেন। যদিও এই সভা-মিছিলের অনুমতি তাঁকে আগে দেওয়া হয়নি।

'মমতার সৌজন্যে কসবার ল কলেজ এখন বাংলার লজ্জা', তীব্র আক্রমণ শুভেন্দুর

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 2 July 2025 17:20

দ্য ওয়াল ব্যুরো: বুধবার কসবার ল কলেজ (Kasba Law College) চত্বরে সভা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই সভা থেকে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার তীব্র নিন্দা করে এই কলেজকে বাংলার লজ্জা বলে কটাক্ষ করেছেন তিনি। স্বাভাবিকভাবেই শুভেন্দু নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। সাফ কথা, তাঁর জন্যই আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে।

রাসবিহারী থেকে মিছিল করে কসবা কলেজ চত্বরে আসেন শুভেন্দু অধিকারী। তারপর সভা করেন। যদিও এই সভা-মিছিলের অনুমতি তাঁকে আগে দেওয়া হয়নি। পরে কলকাতা হাইকোর্টের শর্তসাপেক্ষে অনুমতি পাওয়ার পর বুধবার এই কর্মসূচি করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই বিষয়টি নিয়ে পুলিশকেও নিশানা করতে ছাড়েননি শুভেন্দু।

ল কলেজের গণধর্ষণের ঘটনায় মূল তিন অভিযুক্তই তৃণমূল ছাত্র পরিষদের নেতা। তাই স্বাভাবিক নিয়মেই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে বাংলায়। শুভেন্দু এই ইস্যুতে বলেন, ''অন্য রাজ্যে আজ বাঙালি হিসেবে পরিচয় দিতে মাথা হেঁট হয়ে যায়। মেডিক্যাল কলেজ থেকে শুরু করে ল কলেজ, কিছুই সুরক্ষিত নয়।'' এই পরিপ্রেক্ষিতেই তিনি ফের একবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। শুভেন্দুর একটাই কথা, মমতা বন্দ্যোপাধ্যায়কে পদ থেকে সরাতে হবে, তাহলেই সব ঠিক হবে।

আর কিছু দিন পরই আরজি কর কাণ্ডের এক বছর হয়ে যাবে। কসবার সভার আসা মানুষকে সেই বিষয়ে অবগত করেন শুভেন্দু। বলেন, ''আরজি কর কাণ্ডের কথা ভুলে গেলেন? চোখ দিয়ে জল পড়েনি, রক্ত পড়েছে। আরজি কর, কসবা থেকে শুরু করে কামদুনি, মুর্শিদাবাদ, বগটুই, ময়নাগুড়ি, মহেশতলা... সব জায়গায় মমতার বাহিনী ধর্ষকের ভূমিকায়। গোটা রাজ্যটাকে শেষ করে দিয়েছে।'' শুভেন্দুর হুঁশিয়ারি, যে লড়াই শুরু হয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন না দেখে থামবে না। দরকারে তারা গুলি খেতে প্রস্তুত। 

কসবার সভা থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। জানিয়েছেন, ২১ জুলাই উত্তরকন্যা অভিযান করবে বিজেপি যুব মোর্চা। পাশাপাশি আগামী ৯ অগাস্ট আরজি করের ঘটনার এক বছরে নির্যাতিতার বাবা-মাকে নিয়ে নবান্ন অভিযান করা হবে বলেও জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তবে তাঁর এও বক্তব্য, বৃহস্পতিবার রাজ্য বিজেপির নতুন সভাপতি ঘোষণা হবে। তাঁর নেতৃত্বে পরবর্তী আরও কর্মসূচি ঘোষণা করা হবে।  

তৃণমূল কংগ্রেসকে নিশানা করে একদিকে যেমন মমতা বিরোধী স্লোগান দেন শুভেন্দু, সেই সঙ্গে তাঁর মুখে শোনা যায় - জয় ভবানী স্লোগানও। 


```