Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কসবা কলেজে ধর্ষণ: পুলিশেই আস্থা! সিবিআই চায় না নির্যাতিতার পরিবার, হাইকোর্টের দ্বারস্থ

কসবা কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে। তবে নির্যাতিতার পরিবারের এই অবস্থান মামলাটিকে নতুন মোড় দিতে পারে বলে মনে করছেন আইনি মহলের একাংশ।

কসবা কলেজে ধর্ষণ: পুলিশেই আস্থা! সিবিআই চায় না নির্যাতিতার পরিবার, হাইকোর্টের দ্বারস্থ

ফাইল ছবি

শেষ আপডেট: 2 July 2025 17:23

দ্য ওয়াল ব্যুরো: কসবা আইন কলেজের (Kasba Law College) ধর্ষণকাণ্ডে সিবিআই তদন্তে (CBI) আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দ্বারস্থ হলেন নির্যাতিতার পরিবার। তাঁরা চান, কলকাতা পুলিশ (Kolkata Police) যেভাবে তদন্ত করছে সেভাবেই যেন তদন্ত চালিয়ে যাক।

বুধবার আদালতে এসে তাঁরা আইনজীবী নিযুক্ত করেছেন। পাশাপাশি, কসবা কাণ্ডে দায়ের হওয়া তিনটি জনস্বার্থ মামলায় তাঁরা যুক্ত হওয়ার আবেদনও জানিয়েছেন।

পরিবারের পক্ষের আইনজীবীরা জানান, তাঁরা চান না তদন্তের রাশ কলকাতা পুলিশের হাত থেকে চলে যাক। পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) যে গতিতে ও গুরুত্ব দিয়ে কাজ করছে, তা নিয়েই সন্তুষ্ট নির্যাতিতার পরিবার।

তাঁদের দাবি, এখনই তদন্ত সংস্থা বদল হলে তদন্তের গতি ব্যাহত হতে পারে। সেই কারণেই সিবিআই তদন্ত নয়, কলকাতা পুলিশকেই দায়িত্বে রাখার আর্জি জানিয়ে হাইকোর্টে আবেদন জানানো হয়েছে।

এর আগে কসবা কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে। তবে নির্যাতিতার পরিবারের এই অবস্থান মামলাটিকে নতুন মোড় দিতে পারে বলে মনে করছেন আইনি মহলের একাংশ।

ইতিমধ্যে এও জানা গেছে, গণধর্ষণের ঘটনার তদন্তভার গেছে গোয়েন্দা বিভাগের হাতে। অভিযুক্তদের বিরুদ্ধে নতুন ধারাও যোগ করা হয়েছে। এই ঘটনায় চারজন গ্রেফতার হয়েছে। তাদের বিরুদ্ধে মূলত গণধর্ষণের অভিযোগ তো রয়েছেই, এবার অপহরণ এবং অস্ত্র দিয়ে আঘাতের ধারাও সংযোজন করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ২৫ জুন রাতে, কিন্তু তা প্রকাশ্যে আসে ২৭ জুন। ওইদিনই মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, জেইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। পরে কলেজের নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করে পুলিশ।


```