Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুর্শিদাবাদে বাড়িতেই অস্ত্র কারখানা! উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, জাল নোট! গ্রেফতার ১

ঘটনায় গ্রেফতার হয়েছে সিরাজ মণ্ডল নামে এক ব্যক্তি। তাকে জেরা করে অস্ত্র ও জাল নোট পাচারচক্রের সঙ্গে তার যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে আজ বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে।

মুর্শিদাবাদে বাড়িতেই অস্ত্র কারখানা! উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, জাল নোট! গ্রেফতার ১

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র

শেষ আপডেট: 3 July 2025 11:20

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের ডোমকল থানা (Murshibad Domkol) এলাকায় মিলল অস্ত্র তৈরির কারখানা (Weapon Factory)। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ (Arrest)। পাশাপাশি উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ৪০ হাজার টাকার জাল নোট।

পুলিশ সূত্রে খবর, ডোমকল থানার গড়াইমারী এলাকার একটি বাড়িতে অভিযান চালায় ডোমকল থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)-এর যৌথ বাহিনী। অভিযানে উদ্ধার হয়, একটি রাইফেল, পাইপগান, তৈরি করা হচ্ছিল এমন চারটি পাইপগান, একটি বন্দুক। এছাড়া মোট ১২ রাউন্ড গুলি ও একটি কার্তুজ সহ অস্ত্র তৈরির একাধিক যন্ত্রপাতি।

এগুলির মধ্যে রয়েছে দু’টি হাইড্রোলিক পাইপ, পাঁচটি নর্মাল পাইপ, একটি ড্রিল মেশিন, একটি কাটিং মেশিন, একটি এয়ার ব্লোয়ার, দুটি ডাইস, একটি বড় মেটাল শিট। এইসব সরঞ্জাম থেকেই প্রাথমিকভাবে অনুমান, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র তৈরি চলছিল। শুধু তাই নয়, বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ৪০ হাজার টাকার জাল ভারতীয় নোট।

ঘটনায় গ্রেফতার হয়েছে সিরাজ মণ্ডল নামে এক ব্যক্তি। তাকে জেরা করে অস্ত্র ও জাল নোট পাচারচক্রের সঙ্গে তার যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে আজ বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে।

পুলিশ জানিয়েছে, অস্ত্র ও জাল নোটের উৎস কী এবং কোথায় তা সরবরাহ হত, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ধৃতের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির যন্ত্রপাতি মজুত থাকার খবর সামনে আসতেই স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় বড়সড় চক্র জড়িত থাকতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা।


```