Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

পুণেতে ঘরে ঢুকে ধর্ষণের পর নির্যাতিতার ফোনেই সেলফি তুলল অভিযুক্ত! লিখে গেল, 'আমি আবার আসব'

এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে পুণের অভিজাত আবাসনগুলিতেই। কীভাবে এক বহিরাগত নিরাপত্তার তদারকি ছাড়াই এমন এলাকায় প্রবেশ করল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুণেতে ঘরে ঢুকে ধর্ষণের পর নির্যাতিতার ফোনেই সেলফি তুলল অভিযুক্ত! লিখে গেল, 'আমি আবার আসব'

প্রতীকী ছবি

শেষ আপডেট: 3 July 2025 10:42

দ্য ওয়াল ব্যুরো: পুণের (Pune) এক অভিজাত আবাসনে চাঞ্চল্যকর ঘটনা। ঘরের মধ্যে ঢুকে ধর্ষণ! ২২ বছর বয়সি এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ডেলিভারি কর্মীর (Delivery Agent) বিরুদ্ধে। শুধু তাই নয়, ধর্ষণের পর নির্যাতিতার সঙ্গে সেলফি (Selfie) তুলে এক বার্তাও দিয়ে যায় সে। অভিযুক্তর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি ব্যাঙ্কের নথি পৌঁছে দিতে ওই ডেলিভারি কর্মী তরুণীর ফ্ল্যাটে আসেন। পিন নম্বর (OTP) যাচাই করতে তরুণী ভিতরে গেলে অভিযুক্তও তার পিছন পিছন ঢুকে দরজা বন্ধ করে দেয়। অভিযোগ, তারপরই তরুণীকে ধর্ষণ করে সে।

বিশেষজ্ঞরা মনে করছেন, তরুণীকে অচেতন করতে কোনও রাসায়নিক ব্যবহার করেছিল অভিযুক্ত। কারণ তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। তদন্তে উঠে এসেছে এক ভয়াবহ তথ্য। দাবি, ধর্ষণের পর অভিযুক্ত তরুণীর মোবাইলে একটি সেলফি তোলে এবং ফোনেই লেখে, “আমি আবার আসব।”

ঘটনার তদন্তে ইতিমধ্যেই দশটি দল গঠন করেছে পুলিশ। এর মধ্যে পাঁচটি ক্রাইম ব্রাঞ্চের, বাকি পাঁচটি বিভিন্ন জোনাল ইউনিটের। পুণের ডেপুটি পুলিশ কমিশনার রাজকুমার শিন্ডে জানিয়েছেন, “অভিযুক্তর বিরুদ্দে ধর্ষণ, নারী নিগ্রহ এবং অপরাধমূলক হুমকির ধারায় মামলা রুজু করা হয়েছে। ফরেনসিক দল খতিয়ে দেখছে তরুণীর মুখে কিছু স্প্রে করা হয়েছিল কিনা।” তিনি আরও জানান, তদন্তে উদ্ধার হওয়া সেলফি নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে।

এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে পুণের অভিজাত আবাসনগুলিতেই। কীভাবে এক বহিরাগত নিরাপত্তার তদারকি ছাড়াই এমন এলাকায় প্রবেশ করল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এখনও পর্যন্ত অভিযুক্ত পলাতক। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সাহায্যে তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। শহর জুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পুলিশের দাবি, দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হবে।

তরুণী বর্তমানে চিকিৎসাধীন, তাঁর শারীরিক ও মানসিক পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। পুলিশের তরফে জানানো হয়েছে, তাঁকে সবরকম আইনি ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।


```