Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Weather Update: বৃষ্টির দাপুটে ব্যাটিং চলবে রাজ্যজুড়ে, বেশিরভাগ জেলা ভিজবে টানা কিছুদিন

সাপ্তাহিক ছুটির দিনে যারা ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য পরামর্শ — জেলা ও অঞ্চলভিত্তিক আবহাওয়া সতর্কতা দেখে তবেই যাত্রার দিন ঠিক করুন।

Weather Update: বৃষ্টির দাপুটে ব্যাটিং চলবে রাজ্যজুড়ে, বেশিরভাগ জেলা ভিজবে টানা কিছুদিন

ফাইল ছবি

শেষ আপডেট: 3 July 2025 10:08

দ্য ওয়াল ব্যুরো: ভ্যাপসা গরম থেকে এবার হয়তো পাকাপাকিভাবে মুক্তি! রাজ্যজুড়ে (West Bengal) ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Office)। তাঁরা জানিয়েছে, বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে একাধিক ঘূর্ণাবর্ত এবং পূর্ব-পশ্চিম অক্ষরেখার প্রভাবে আগামী রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে (Weather Update)।

দক্ষিণবঙ্গে বৃষ্টি

বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিশেষত পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।

শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার দশটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এগুলি হল - বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা।

যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে কিছুটা কমবে বৃষ্টির দাপট। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে শুধুমাত্র চারটি জেলায় - পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। কলকাতা সহ অন্যান্য জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

কলকাতার পরিস্থিতি

শহরে বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেশি থাকায় অস্বস্তি বাড়ছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, গতকাল সর্বোচ্চ ছিল ৩১.৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৭ থেকে ৯৭ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২২.৪ মিমি।

উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণের মতো উত্তরবঙ্গেও বৃষ্টির আভাস। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।

শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কোচবিহার সহ অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

আবহাওয়ার এমন পরিস্থিতি কেন

দক্ষিণ ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত অসমে আরেকটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত হয়েছে, যা মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। এর ফলেই রাজ্যজুড়ে সক্রিয় রয়েছে বর্ষার দাপট।

সাপ্তাহিক ছুটির দিনে যারা ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য পরামর্শ — জেলা ও অঞ্চলভিত্তিক আবহাওয়া সতর্কতা দেখে তবেই যাত্রার দিন ঠিক করুন।


```