অশোক দিন্দার বিরুদ্ধে অভিযোগ, বিজেপি কর্মীদের নিয়ে প্ররোচনামূলক মন্তব্য করে আইনশৃঙ্খলা ভঙ্গ করেছেন। তবে তিনি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।

অশোক দিন্দা
শেষ আপডেট: 14 August 2025 16:25
দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ঘটনায় দায়ের হওয়া মামলায় বিজেপি (BJP) বিধায়ক অশোক দিন্দাকে (Ashoke Dinda) হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে জানাল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগে অভিযুক্ত অশোক দিন্দার আগাম জামিনের আর্জি মঞ্জুর করেছেন বিচারপতি। নির্দেশ, নোটিসের প্রেক্ষিতে তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে।
একইসঙ্গে বিজেপি নেতা কালী খতিককে আগামী ২২ অগস্ট পর্যন্ত অন্তরবর্তী সুরক্ষাকবচ দিয়েছে আদালত। নির্দেশ, সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৩টার মধ্যে থানায় গিয়ে হাজিরা দিতে হবে এবং তদন্তে সহযোগিতা করতে হবে। এই সময়ের মধ্যে তাঁদের গ্রেফতার করা যাবে না। মামলার পরবর্তী শুনানি ২১ অগস্ট।
শুনানিতে কালী খতিকের আইনজীবী অভিযোগ করেন, বিজেপি কর্মীদের বাড়িতে পুলিশ গিয়ে হুমকি দিচ্ছে। অন্যদিকে, রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়, তিনি রাস্তায় রাউডিজম দেখাচ্ছিলেন এবং নন-বেলেবল অপরাধের অভিযোগ রয়েছে।
অশোক দিন্দার বিরুদ্ধে অভিযোগ, বিজেপি কর্মীদের নিয়ে প্ররোচনামূলক মন্তব্য করে আইনশৃঙ্খলা ভঙ্গ করেছেন। তবে তিনি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।