Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

নবান্ন অভিযানে পুলিশকে কটূক্তি! তলব বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে

অভিযোগ, অশোক দিন্দা শুধু হুমকি দিয়েছেন তা নয়, কলকাতা হাইকোর্টের নির্দেশও অমান্য করেছেন।

নবান্ন অভিযানে পুলিশকে কটূক্তি! তলব বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে

অশোক দিন্দা।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 12 August 2025 12:35

দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযান (Nabanna abhijyan) ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। পুলিশের উদ্দেশে (Police) কটূক্তি এবং হুমকি দেওয়ার অভিযোগে বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে (BJP MLA , Ashok Dinda ) তলব করল কলকাতা পুলিশ। আগামী ১৭ অগস্ট তাঁকে নিউ মার্কেট থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, অভিযানের দিন পার্কস্ট্রিট এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চলাকালীন অশোক দিন্দা পুলিশের উদ্দেশে অশ্রাব্য ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা সেই সময় সবকিছু নজরে রাখেন এবং পরে একটি লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অভিযোগ, অশোক দিন্দা শুধু হুমকি দিয়েছেন তা নয়, কলকাতা হাইকোর্টের নির্দেশও অমান্য করেছেন।

তবে শুধু অশোক দিন্দা নন, আরও কয়েকজন বিজেপি নেতা ও কর্মীর বিরুদ্ধেও মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কারা কারা রয়েছেন সেই তালিকায়, তা এখনও প্রকাশ্যে না এলেও সূত্রের খবর, বেশ কিছু চেনা মুখ রয়েছে সেই তালিকায়।

গত ৯ অগস্ট আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর মৃত্যুর এক বছর পূর্ণ হলেও বিচার না মেলায় নবান্ন অভিযানে সামিল হয়েছিলেন তিলোত্তমার পরিবার। তাঁদের পাশে দাঁড়াতে বিজেপি নেতারাও অংশ নেন ওই মিছিলে। পতাকা ছাড়া সেই মিছিলে যুক্ত হয়েছিলেন বিধায়ক-নেতারাও। অভিযানের সময় পার্কস্ট্রিট এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙচুর, এমনকি পুলিশকে লক্ষ্য করে কটূক্তির ঘটনাও ঘটে বলে অভিযোগ।

এদিকে, অভিযানের সময় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করবেন  পুলিশ পরিবারগুলির মহিলা সদস্যরা। পরে গান্ধীমূর্তির পাদদেশে মিছিল করার পরিকল্পনাও রয়েছে তাঁদের। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলবে এবং প্রয়োজন হলে আরও তলব করা হতে পারে।


```