Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

এসএসকেএমে চালু হল নতুন উডবার্ন ওয়ার্ড ‘অনন্য’! সেপ্টেম্বরে উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী

উদ্বোধনের সময় অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “২০১১ সালে যেখানে স্বাস্থ্যখাতের বাজেট ছিল ৩,৬৮৪ কোটি, এখন তা বেড়ে ২১,৩৫৫ কোটি টাকা। আট কোটিরও বেশি মানুষ স্বাস্থ্যসাথী পরিষেবা পেয়েছেন।” 

এসএসকেএমে চালু হল নতুন উডবার্ন ওয়ার্ড ‘অনন্য’! সেপ্টেম্বরে উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 18 October 2025 13:03

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে খুলে গেল এসএসকেএমের নতুন অধ্যায় (New Woodburn Ward , SSKM)। ‘অনন্য’ নামেই আত্মপ্রকাশ করল নবনির্মিত উডবার্ন ২ ওয়ার্ড। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) হাতেই ১৬ সেপ্টেম্বর উদ্বোধন হয়েছিল এই বহুতলের। শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হল পরিষেবা।

৬৭ কোটি টাকা ব্যয়ে তৈরি ১০ তলা এই ভবনে রয়েছে ১৩১টি আধুনিক কেবিন। শীতাতপ নিয়ন্ত্রিত, অত্যাধুনিক পরিকাঠামো যুক্ত এই ওয়ার্ডের সাজসজ্জা দেখে বেসরকারি হাসপাতালের সঙ্গে তুলনা টানা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। মুখ্যমন্ত্রীও বলেছিলেন, “এই পরিকাঠামো ভাল ভাল প্রাইভেট হাসপাতালকেও টেক্কা দেবে।”

কত খরচ পড়বে রোগীর?

উদ্বোধনের দিনই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সিঙ্গল কেবিনের ভাড়া ৫,০০০, সিঙ্গল স্যুট ৮,০০০, এইচডিইউ শয্যা ১২,০০০ এবং আইটিইউ শয্যা ১৫,০০০ (দৈনিক হারে)

এসএসকেএম কর্তৃপক্ষ প্রথমে প্রতি কেবিনে ₹২,০০০ বেশি ধার্য করেছিল, কিন্তু মুখ্যমন্ত্রী নিজে তা কমিয়ে দেন। স্বাস্থ্য ভবনের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন বিকেল ৩টা থেকে এখানে মিলবে ওপিডি পরিষেবা, যেখানে চিকিৎসক দেখাতে ফি বাবদ দিতে হবে ৩৫০ টাকা, এর মধ্যে ৩০০ টাকা ডাক্তার পাবেন, বাকি ৫০ টাকা যাবে হাসপাতালের তহবিলে। স্বাস্থ্য দফতরের দাবি, “এই পরিষেবা বেসরকারি হাসপাতালের তুলনায় অনেক সস্তা।”

উদ্বোধনের সময় অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “২০১১ সালে যেখানে স্বাস্থ্যখাতের বাজেট ছিল ৩,৬৮৪ কোটি, এখন তা বেড়ে ২১,৩৫৫ কোটি টাকা। আট কোটিরও বেশি মানুষ স্বাস্থ্যসাথী পরিষেবা পেয়েছেন।” মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের দৈনিক প্রায় সাত হাজার রোগী স্বাস্থ্যসাথীর মাধ্যমে চিকিৎসা করাচ্ছেন।


```