Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

নজরদারি শিথিল হতেই ফের নিউমার্কেটের রাস্তা দখল হকারদের! পুজোর পর অভিযানে নামবে কেএমসি

হকার সংগ্রাম কমিটির (Hawker Sangram Committee) নেতা শক্তিমান ঘোষ অভিযোগ করেছেন, পুলিশ নজরদারি ঠিকমতো করছে না বলেই হকাররা আবার রাস্তা দখল করেছে।

নজরদারি শিথিল হতেই ফের নিউমার্কেটের রাস্তা দখল হকারদের! পুজোর পর অভিযানে নামবে কেএমসি

নিউ মার্কেট

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 17 September 2025 15:37

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগে নিউ মার্কেটের হকারদের (New Market Hawker) জন্য যেন একটু ছাড় মিলল। প্রায় আড়াই মাস আগে কলকাতা পুরসভা (KMC) ও পুলিশের যৌথ অভিযানে নিউ মার্কেট (New Market) এবং আশপাশের রাস্তাগুলো থেকে হকারদের সরানো হয়েছিল। কিন্তু নিয়মিত নজরদারি না থাকায় ফের হকাররা রাস্তা দখল করতে শুরু করেছেন।

মঙ্গলবার কেএমসি-র (KMC) সদর দফতরে টাউন ভেন্ডিং কমিটির (TVC) বৈঠকে ঠিক হয়, পুজোর আগে হকারদের উচ্ছেদ করতে নতুন করে বড়সড় অভিযান চালানো হবে না। তবে সব সদস্য একমত হয়েছেন, বিজয়া দশমীর পরে অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহে ফের অভিযান শুরু হবে। ওই বৈঠকে কলেজ স্ট্রিটে মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ফুটপাথ দখল করে বসা দুই হকারের শুনানিও হয়।

হকার সংগ্রাম কমিটির (Hawker Sangram Committee) নেতা শক্তিমান ঘোষ অভিযোগ করেছেন, পুলিশ নজরদারি ঠিকমতো করছে না বলেই হকাররা আবার রাস্তা দখল করেছে। তিনি ছবি দেখিয়ে বলেন, জুনে যে অভিযান চালানো হয়েছিল, তার ফলাফল মাত্র দু’মাসের মধ্যেই নষ্ট হয়ে গেছে। কিছু সদস্য দাবি করেছেন, পুলিশকে আরও কড়া হতে হবে, কিন্তু অনেকেরই আবার মত যে পুজোর আগে হকারদের কিছুটা সময় দেওয়া উচিত।

সম্প্রতি নিউমার্কেটে দেখা গেছে, বারট্রাম স্ট্রিট, হুমায়ূন প্লেস, প্রায় সব জায়গাতেই হকাররা রাস্তার অর্ধেক দখল করে বসেছেন। আগে যে পার্কিং স্পেস পুলিশ খালি করেছিল, সেটিও ফের দখল হয়ে গেছে। পুরসভার এক আধিকারিক বলেন, পুলিশকে নিয়ে একসঙ্গে চেষ্টা চলছে যাতে নিউ মার্কেটে নিয়মিত নজরদারি রাখা যায়।


```