পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সঞ্চিতা আগরওয়াল (৪৪)। স্থানীয় বাসিন্দারা তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি এনআরএস হাসপাতালে নিয়ে যান।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 16 September 2025 14:13
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার আনন্দপুরে (Kolkata Anandapur) মঙ্গলবার ভোরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। আরবানা আবাসনের ১৯ তলা থেকে পড়ে মৃত্যু (Woman Fell from Complex) হল এক মহিলার। ভোর সাড়ে ৫টা নাগাদ চার নম্বর টাওয়ারের নীচে রক্তাক্ত অবস্থায় (Woman Death) উদ্ধার হয় তাঁর দেহ। মাথায় গুরুতর আঘাত লাগে, খুলি ফেটে যায়। ডান পায়ের উরুতেও গভীর আঘাতের চিহ্ন মিলেছে (Kolkata News)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সঞ্চিতা আগরওয়াল (৪৪)। স্থানীয় বাসিন্দারা তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি এনআরএস হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে সঞ্চিতার দুই মেয়ে সুহানা ও ভূমি আগরওয়াল মায়ের দেহ শনাক্ত করেন।
পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই অবসাদে ভুগছিলেন সঞ্চিতা। স্বভাবে বরাবরই চুপচাপ থাকতেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদই তাঁকে আত্মঘাতী হওয়ার দিকে ঠেলে দিয়েছে। ১৯ তলার বারান্দার ধারে একটি টুল পড়ে থাকতে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে, সেটার উপর উঠে দাঁড়িয়ে নীচে ঝাঁপ দিয়েছেন তিনি।
তবে অন্য কোনও কারণ এর নেপথ্যে রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। মহিলার দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
হঠাৎ এমন ঘটনার পর আবাসনের বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।
বস্তুত, বালিগঞ্জে। পুলিস সূত্রে খবর, চারতলার ফ্ল্যাটের জানলা থেকে নিচে পড়ে মৃত্যু হয় ওই আইনজীবীর। আত্মহত্যা নাকি দুর্ঘটনা? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
জানা গিয়েছে, মাস খানেক আগে বালিগঞ্জেও এমন ঘটনা ঘতেছিল। একটি অভিজাত আবাসনের চারতলায় স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকতেন কৌস্তভচন্দ্র দাস (৫২)। পেশায় তিনি আইনজীবী। কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করতেন। ঘড়িতে তখন বিকেল সাড়ে চারটে। নিজের ফ্ল্যাটের জানলা থেকে আচমকা নীচে পড়ে যান তিনি। ঘটনার পর আইনজীবীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার আগে যোধপুর পার্কের একটি বহুতলের চার তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন এক কলেজ ছাত্রী। নিহত সায়নী শেখ (২১) কালনা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। আবার