Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

অবসর নিলেন বিচারপতি টিএস শিবজ্ঞানম, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন

সোমবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় আইন মন্ত্রক, যেখানে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সেনের নাম জানানো হয়েছে।

অবসর নিলেন বিচারপতি টিএস শিবজ্ঞানম, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন

বিচারপতি সৌমেন সেন

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 September 2025 16:04

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) প্রধান বিচারপতির (Chief Justice Kolkata High Court) পদে পরিবর্তন। অবসর নিলেন বিচারপতি টিএস শিবজ্ঞানম (Justice TS Sivagnanam)। তাঁর অবসরের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিলেন বিচারপতি সৌমেন সেন (Justice Soumen Sen)। সোমবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় আইন মন্ত্রক, যেখানে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সেনের নাম জানানো হয়েছে।

সোমবারই কলকাতা হাইকোর্টে শেষ কর্মদিবস কাটালেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তাঁর অবসরের পর হাইকোর্টের সবচেয়ে বরিষ্ঠ বিচারপতি সৌমেন সেনকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় আইন মন্ত্রক এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

২০১১ সালের ১৩ এপ্রিল বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টে যোগ দেন সৌমেন সেন। তাঁর বিচারিক কার্যকালের মেয়াদ ২০২৭ সালের ২৬ জুলাই পর্যন্ত। একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন তিনি। তবে অতীতে একবার শিরোনামে উঠে এসেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সংঘাতের কারণে।

মেডিক্যাল কলেজে ভর্তি সংক্রান্ত মামলায় গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেও, বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে। পরে ‘ত্রুটি’ দেখিয়ে গঙ্গোপাধ্যায় আবারও সেই আদেশ বাতিল করেন এবং তদন্ত চালানোর নির্দেশ দেন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়েছিল যে, সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়। শেষ পর্যন্ত শীর্ষ আদালত মামলাটি কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে নেয়।

তবে শিগগিরই পরিবর্তন আসতে পারে। কারণ গত শুক্রবার সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি সেনকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে পাঠানোর সুপারিশ করে। সেই প্রস্তাব কার্যকর হলে কলকাতায় নতুন করে প্রধান বিচারপতির নিয়োগ প্রয়োজন হবে। ফলে পরবর্তী স্থায়ী প্রধান বিচারপতি কে হবেন, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।


```