Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

কলকাতায় ভুয়ো কল সেন্টার খুলে আমেরিকায় প্রতারণা! উদ্ধার ১০ লক্ষ টাকা, গয়না-ঘড়ি, ধৃত ১০

ভুয়ো কলসেন্টার চালিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মঙ্গলবার রাতে বড়সড় অভিযান চালায় লালবাজার। 

কলকাতায় ভুয়ো কল সেন্টার খুলে আমেরিকায় প্রতারণা! উদ্ধার ১০ লক্ষ টাকা, গয়না-ঘড়ি, ধৃত ১০

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 17 September 2025 13:44

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় (Kolkata) বসে আন্তর্জাতিক প্রতারণা চক্র (International Fraud Circle)! ভুয়ো কলসেন্টার (Fake Call Centre) চালিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মঙ্গলবার রাতে বড়সড় অভিযান চালায় লালবাজার (Lalbazar)। আর তাতেই সাফল্য। বিপুল টাকা উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হয়েছে মোট ১০ জনকে।

শহরের একাধিক ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে, বিপুল সোনার গয়না, দামি হাতঘড়ি এবং একাধিক গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, কয়েক দিন আগে সাইবার থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল। সেই সূত্র ধরে তদন্তকারীরা হানা দেন এন্টালি-সহ কলকাতার একাধিক জায়গায় (Entally)।

কীভাবে চলত প্রতারণা?

দু’টি ফ্ল্যাটে অফিস সাজিয়ে চলছিল এই প্রতারণা চক্র। এক তদন্তকারী আধিকারিক জানান, অভিযুক্তরা নিজেদের পেপ্যাল-সহ বড় সংস্থার কর্মী বলে পরিচয় দিত। আমেরিকার নাগরিকদের ভিওআইপি কল করে ‘টেকনিক্যাল সাপোর্ট’ বা নানা পরিষেবার নাম করে টাকা হাতানো হত। অভিযোগ, এভাবেই গড়ে উঠেছিল ভুয়ো কল সেন্টার ব্যবসা।

মূলচক্রী ও উদ্ধার হওয়া সামগ্রী

এই মামলায় মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছে জায়েদ খান নামের এক ব্যক্তিকে। তাঁর ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে ১০ লক্ষ ১৫ হাজার টাকা নগদ, ১০টি দামি হাতঘড়ি, প্রচুর সোনার গয়না এবং তিনটি খাতা, যাতে প্রতারণার হিসাবপত্র লিপিবদ্ধ ছিল। পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে ১০টি মোবাইল ফোন ও তাঁর মালিকানাধীন দু’টি গাড়ি।

পুলিশ জানিয়েছে, ধৃতদের বুধবার আদালতে তোলা হবে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই আন্তর্জাতিক প্রতারণা চক্রের অন্য মাথাদেরও ধরার চেষ্টা চলছে।


```